বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

দশ বছর পর পাশাপাশি দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রায় ১০ বছর পর কাছাকাছি এলেন তারা। পাশাপাশি বসলেন, আড্ডা দিলেন। একে অপরের প্রশংসা যেমন করলেন, তেমনি ছুড়ে দিলেন কিছু বেয়াড়া প্রশ্নও। চলল খুনসুটি। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে দেব-শুভশ্রীর সামনে তখন হলভর্তি দর্শক। সবাই করতালি ও উল্লাসধ্বনি দিয়ে স্মরণীয় করে রাখলেন দেব-শুভশ্রীর এই রি-ইউনিয়ন। খবর আনন্দবাজার পত্রিকার।

কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এক দশক আগে ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন দেব ও শুভশ্রী। সেটি তাদের জুটি বেঁধে সর্বশেষ একসঙ্গে অভিনয়। তারপর সম্পর্কে ছেদ পড়ে। ধূমকেতুর ভাগ্যও ঝুলে যায়। অবশেষে ধূমকেতু আলোর মুখ দেখছে। ১৪ই আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। তার আগে গত সোমবার (৪ঠা জুলাই) সন্ধ্যায় সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক দশক পর একসঙ্গে দেখা গেল দেব-শুভশ্রীকে।

এত দিন পর দেখা হয়ে প্রথম কী কথা বললেন দুজন? দেবের উত্তর, ‘ওর অনেক ইন্টারভিউ দেখেছি। যখনই দেব বা ধূমকেতুর প্রসঙ্গ আসে, ওর মুখ অন্ধকার হয়ে যায়। তাই দেখা হওয়ার পর বললাম, একটু হেসো, তাহলে খারাপ কথাগুলোও শুনতে ভালো লাগবে। তোমার হাসিটা মিস করছিলাম।’

আর শুভশ্রী কী বললেন? তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে উত্তর দিলেন দেব, ‘ও বলেছে, আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে।’ যদিও এটা মজা করে বলা।

শুভশ্রী জানালেন, এটি প্রথম নয়, আগেও বেশ কয়েকবার দেখা হয়েছে তাদের। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে, চলচ্চিত্র উৎসবে; কিন্তু কথা তেমন হতো না। ধূমকেতুর মুক্তি উপলক্ষে পুরোনো অভিমান ভুলে একই মঞ্চে এলেন তারা।

দেব বলেন, ‘আমাদের জীবন অনেক পাল্টে গেছে। চিন্তাভাবনা পাল্টেছে। আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে। ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, অনেক গ্যাপ বেড়েছে। তবে রাগ, অভিমান—সব ভুলে গিয়ে একটা সিনেমার জন্য আমরা এই মঞ্চে এসেছি।’

সোশ্যাল মিডিয়ায় এত দিন শুভশ্রীকে ব্লক করে রেখেছিলেন দেব। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ আসতেই শুভশ্রী আরেকবার খোঁচা দিলেন দেবকে, ‘ওকে জিজ্ঞেস করো, কে ব্লক করেছে। আমি তো করিনি।’ এরপর দুজন মঞ্চে বসে ইনস্টাগ্রামে ফলো করেন। দুজন একসঙ্গে সেলফি তোলেন। ভালো চিত্রনাট্য পেলে আবারও একসঙ্গে অভিনয় করবেন বলে জানান।

একসময় দেব-শুভশ্রী ছিল টালিউডের হিট জুটি। ব্যক্তিগত জীবনে তাদের প্রেমের গল্প অজানা ছিল না কারও। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ দিয়ে তাদের সাফল্যের শুরু। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’ জনপ্রিয়তা পায়।

আর কখনো একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এরপর প্রেম ভাঙে তাদের। সময়ের নিয়মে নিজেদের জীবন সাজিয়ে নিয়েছেন দুজনেই। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য শুভশ্রীর আর অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে সম্পর্ক রয়েছে দেবের।

জে.এস/

টালিউড শুভশ্রী দেব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250