বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইরানের বিষয়ে অবস্থান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান স্টারমারের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৭ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ যখন চরমে, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ‘এখন সংঘাত আরও ঘনীভূত হওয়ার বাস্তব আশঙ্কা রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে।’ খবর বিবিসির।

স্টারমার আরও জানান, আমেরিকার সঙ্গে ইতোমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় কূটনীতি হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত পথ। ‘এই সমস্যার সমাধানে কূটনীতিই সেরা উপায়,’ বলেন তিনি।

এরই মধ্যে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ওয়াশিংটনে অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার (১৯শে জুন) সন্ধ্যায় তিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।

বিশ্লেষকরা বলছেন, ব্রিটেনের এ উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে—আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেয়, তাহলে তা ট্রান্সআটলান্টিক মিত্রদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করতে পারে। ব্রিটেন প্রকাশ্যে সংঘাত এড়ানোর পক্ষে অবস্থান নিচ্ছে।

এ পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টা কূটনৈতিক যোগাযোগ এবং বড় পরাশক্তিগুলোর অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ডোনাল্ড ট্রাম্প কিয়ার স্টারমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250