বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির *** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

শ্রীদেবীর সম্পত্তি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে বনি কাপুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

প্রয়াত শ্রীদেবীর সঙ্গে বনি কাপুর। ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর প্রয়াত স্ত্রী ও অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন। ওই জমির ওপর অবৈধ মালিকানা দাবি করছেন অভিযোগ করে অন্তত তিনজন ব্যক্তির বিরুদ্ধে তিনি মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ১৯৮৮ সালে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে একটি জমি কিনেছিলেন শ্রীদেবী। কাপুর পরিবার সেই জমি ফার্মহাউস হিসেবে ব্যবহার করে আসছে। আদালতে দেওয়া আবেদনে বনি কাপুর জানিয়েছেন, শ্রীদেবী ১৯৮৮ সালের ১৯ শে এপ্রিল এম সি সাম্বান্দা মুডালিয়ার থেকে জমিটি কিনেছিলেন। প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছিল।

তবে মুডালিয়ার পরিবার থেকেই বিরোধ শুরু হয়। ১৯৬০-এর দশকে তিনি পারিবারিক সমঝোতার মাধ্যমে জমি ভাগ করেছিলেন। কিন্তু এক নারী নিজেকে মুডালিয়ারের দ্বিতীয় স্ত্রী দাবি করে তার দুই ছেলেকে নিয়ে ওই জমির মালিকানা দাবি করেন। শুধু তাই নয়, ২০০৫ সালে তারা তাম্বারাম তহসিলদারের কার্যালয় থেকে উত্তরাধিকার সনদও সংগ্রহ করেন।

বনি কাপুর আদালতে বলেছেন, মুডালিয়ারের প্রথম স্ত্রী ১৯৯৯ সাল পর্যন্ত জীবিত ছিলেন। ফলে দ্বিতীয় বিয়ে আইনত বৈধ নয়। তিনি ওই উত্তরাধিকার সনদের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং এটিকে জাল বলে দাবি করেছেন। তার আবেদন অনুযায়ী, আদালতকে অনুরোধ করা হয়েছে ওই সনদ বাতিল করার জন্য।

আবেদনের শুনানি শেষে বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশ তাম্বারাম তহসিলদারকে নির্দেশ দিয়েছেন—চার সপ্তাহের মধ্যে বনি কাপুরের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে।

চেন্নাইয়ের এই জমিটি বনি কাপুর ও তার কন্যাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি প্রয়াত শ্রীদেবীর স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে।

জে.এস/

শ্রীদেবী বনি কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250