রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

কিভাবে তারকা হয়ে উঠলাম নিজেও জানি না: আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সত্যিই জানি না কিভাবে তারকা হয়ে উঠলাম—এমনটাই জানিয়েছেন বলিউডের পারফেকশনিস্ট  আমির খান। এই বিপুল তারকাখ্যাতি কিভাবে অর্জন করলেন, তা নিয়ে নিজেই সন্দিহান অভিনেতা-প্রযোজক। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ছবির নির্বাচন এবং তারকা হয়ে ওঠা নিয়ে কথা বলেছেন আমির।

অভিনেতা বলেন, ‘আমি সত্যিই জানি না কিভাবে তারকা হয়ে উঠলাম। যুক্তি অনুযায়ী, আমার এমন হওয়ার কথা ছিল না। আমি সব নিয়ম ভেঙেছি এবং নিজের মতো করে কাজ করেছি। তাই এই সম্মান ও সাফল্য পেয়ে আমি কৃতজ্ঞ।’

এরপর আমির বলেন, “আমি যে বাস্তব পদক্ষেপ নিয়েছিলাম, তাতে সাফল্যের দিকে যাওয়া সম্ভব ছিল না। ‘সরফরোস’ বা ‘লগান’-এর মতো ছবি যখন মুক্তি পায়, তখন দর্শকরা এগুলো পছন্দ করবেন কি না, আমাদের কোনো ধারণাই ছিল না। তারপর ‘দিল চাহতা হ্যায়’, যা সেই সময়ের প্রেক্ষাপটে বেশ ভিন্ন ছিল, এবং এখন ‘সিতারে জমিন পর’।”

এই অভিনেতা-প্রযোজকের ভাষ্যে, ‘আমি একই জিনিস বারবার করতে পারি না। আমি কেবল আমার ব্যক্তিত্ব অনুসারে বিভিন্ন স্ক্রিপ্ট বেছে নিই। আমি শুধু সেই ছবিগুলোই নির্বাচন করি, যা আমাকে ব্যক্তিগতভাবে উত্তেজিত করে।’

প্রসঙ্গত, আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পর’-এ। ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়াল এটি। ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

জে.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250