বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

দলিতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে: শ্রম সংস্কার কমিশনের প্রধান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দলিতদের দেশের নাগরিক হিসেবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।

গতকাল মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সংস্কার এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর জন্য উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথাগুলো বলেন সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।

দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও নাগরিক উদ্যোগ এই মতবিনিময় সভার আয়োজন করে।

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ঢাকার পরিচ্ছন্নতাকর্মীরা মাতৃত্বকালীন ছুটি পান না, এটি হতে পারে না। তারা যেসব বঞ্চনা ও বৈষম্যের শিকার, তার তালিকা তৈরি করতে হবে। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সেই তালিকা দিয়ে প্রতিশ্রুতি নিতে হবে, যাতে তাদের অধিকার আদায় করা যায়।

সমাজে অচ্ছুত ধারণা এখনো বিদ্যমান উল্লেখ করে নারীবিষয়ক সংস্কার কমিশনের সভাপতি শিরীন পারভীন হক বলেন, ‘এমনটি আমাদের জন্য লজ্জাজনক। প্রতিদিন এই ধারণাকে চ্যালেঞ্জ করতে হবে।’

জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ হয়নি। রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। ভিন্নমত হলে মব সৃষ্টি করা হচ্ছে। এসবের প্রতিবাদ ও প্রতিরোধে কমন ভয়েস (অভিন্ন প্রতিবাদ) তৈরি করতে হবে।’

দলিত জনগোষ্ঠীর মানুষের অনেকে এখনো সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আখতার বলেন, ‘এই বৈষম্য নিরসনে দক্ষতা উন্নয়ন, পেশার আধুনিকায়ন ও সঠিক পরিসংখ্যান জরুরি। সমস্যা আইডেন্টিটির (পরিচয়) নয়, মানসিকতার।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিডিইআরএমের সভাপতি উত্তম কুমার ভক্ত। স্বাগত বক্তব্য দেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। মূল বক্তব্য উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের দলিত অধিকার প্রকল্পের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ।

জে.এস/

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250