মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

স্কাই ডাইভিং নিয়ে ভয়ংকর অভিজ্ঞতা

বিমান থেকে ঝাঁপ, খোলেনি প্যারাশুট!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অজয়ের বাবা বীরু দেবগন ছিলেন লড়াইয়ের দৃশ্যের পরিচালক। তাই লড়াইয়ের দৃশ্য তার কাছে কখনোই বিশেষ কঠিন মনে হয়নি। কিন্তু বাস্তবে স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা খুব খারাপ অজয়ের। চোখের সামনে ভয়াবহ মৃত্যু দেখেছেন অজয় দেবগন। স্কাই ডাইভিং করতে হিয়ে কী ভয়ংকর পরিণতি হতে পারে, তা জানালেন অভিনেতা। সূত্র : হিন্দুস্তান টাইমস।

এই মুহূর্তে ‘দে দে পেয়ার দে ২’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। একসময় বিভিন্ন ছবিতে কঠিন লড়াইয়ের দৃশ্যে অভিনয় করেছেন তিনি, এখনো করেন। তার বাবা বীরু দেবগন ছিলেন ফাইটিং দৃশ্যের পরিচালক।

তাই লড়াইয়ের দৃশ্য তার কাছে কখনোই বিশেষ কঠিন মনে হয়নি। কিন্তু বাস্তবে স্কাই ডাইভিং-এর অভিজ্ঞতা খুব খারাপ অজয়ের। স্কাই ডাইভিং করতে  গিয়ে কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে, তা জানালেন অভিনেতা।

‘দে দে পেয়ার দে ২’ ছবিতে অজয়ের সঙ্গে অভিনয় করেছেন আর মাধবনও। তিনি ভূয়সী প্রশংসা করে জানান, অজয় একটি দৃশ্যে কোনো প্রস্তুতি ছাড়াই বিমান থেকে স্কাই ডাইভিং করেন। অজয়ের এমন নির্ভীক সত্তা দেখে তিনি মুগ্ধ। 

তখনই সেই ভয়াবহ অভিজ্ঞতার তুলে ধরেন অজয়। আমেরিকায় স্কাই ডাইভিং-এর প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। এরপর অভিনেতা বলেছেন, “আমি ওখানে যাওয়ার পরেই এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়। দেখি, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই। কিন্তু তার প্যারাশুটটি আর খোলেনি। সেই ব্যক্তির পরেই আমার পালা ছিল স্কাই ডাইভিং-এর।”

সেই লোকটি ছিলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। স্কাই ডাইভিং করতে গিয়ে নাকি কোনো রকমে রক্ষা পেয়েছিলেন হলিউড অভিনেতা। বিমান থেকে ঝাঁপ দেওয়ার পরেও তার প্যারাশুট ঠিকভাবে খুলছিল না। সঙ্গে সঙ্গে লিওনার্দোর প্রশিক্ষকও ঝাঁপ দেন এবং অভিনেতাকে বাঁচান। তার পরেই অজয়ের ঝাঁপ দেবার কথা থাকলেও তিনি দেননি।

জে.এস/

অজয় দেবগন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250