বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক করলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৯ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে দলীয় নেতাকর্মীসহ জনসাধারণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৭ই ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি জানিয়েছেন।

এতে বলা হয়, ‘অজ্ঞাত কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে, যা সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর আগেও গণমাধ্যমে বলেছি এবং থানায় জিডি করেছি যে, আমি নিজের নামে কখনোই ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। আমার নামে খোলা এই সমস্ত ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো মতামতের সঙ্গে আমার কোনো ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ ফেসবুক কর্তৃপক্ষকে আমার নামে খোলা ভুয়া একাউন্টগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

পাশাপাশি এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত বক্তব্য ও মন্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপি নেতাকর্মীসহ সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রুহুল কবির রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250