মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

মিমি চক্রবর্তীর আরোগ্য কামনা ভক্তদের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বর্তমানে রুপালি পর্দার চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয়। একটার পর একটা কাজ করে চলেছেন; যা বক্স অফিসে সাফল্য তো পাচ্ছেই, একই সঙ্গে দর্শক থেকে সমালোচকদের থেকেও প্রশংসা পাচ্ছে। জানা গেছে এই অভিনেত্রী বর্তমানে গুরুতর অসুস্থ!

বর্তমানে আবহাওয়ার যেভাবে বদল ঘটছে, ঠান্ডা বৃষ্টির খামখেয়ালিপনায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। মিমও চক্রবর্তীরও কি তাই হয়েছে? তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার অনুরাগীরা ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কিন্তু কী হয়েছে অভিনেত্রীর?

মিমি চক্রবর্তী এদিন নিজেই পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে তার শারীরিক অবস্থার কথা ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, তিনি মাইগ্রেনের ব্যথায় কাবু। আর সেই যন্ত্রণায় তিনি ভীষণ ভুগছেন। 

এদিন মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সেটার ক্যাপশনে লেখেন, মাইগ্রেনের হাত থেকে বাঁচা মুশকিল নয়, অসম্ভব!' এই ছবিতে অভিনেত্রীর হাতে একটি বোতল দেখা যাচ্ছে এটা দেখে অনেকেই ভেবেছেন তার হাতে হয় তো ওষুধের বোতল ধরা আছে।

আরো পড়ুন: প্রথম ভারতীয় নারী হিসেবে সৌদি আরব সম্মানিত করলো এই বলি তারকাকে

অনেকেই তার পোস্টে মন্তব্য করেছেন। অভিনেত্রীর অনুরাগীরা এদিন তার পোস্টে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রসঙ্গত, মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজ পুজার সময় মুক্তি পেয়েছিল। এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। আর কয়েকদিনের মধ্যে ছোট পর্দাতেও আসছে এই ছবি। এছাড়া তার অভিনীত প্রথম হিন্দি ছবি শাস্ত্রী ভার্সেস শাস্ত্রীও গত বছরের শেষ মুক্তি পায়, যা দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়েছে। এদিকে সম্প্রতি হইচইতে মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ যাহা ‘বলিব সত্য বলিব’।

এসি/ আই. কে. জে/ 

মিমি চক্রবর্তী বোতল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250