রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে ক্ষিপ্ত ম্রুণাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

গেল কয়েক মাস ধরেই দক্ষিণের তারকা অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জনে সরগরম বলিপাড়া। এর মাঝে নতুন করে যোগ হয়, আজ ১৪ই ফেব্রুয়ারি নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি দুজনের কেউই। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৬ সালের ১৪ই ফেব্রুয়ারি ধানুশ ও ম্রুণাল বিয়ে করতে যাচ্ছেন। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ খবরের ‘কোনো সত্যতা নেই’। 

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ম্রুণাল নিজেই। চলমান জল্পনাকে সরাসরি উড়িয়ে দেন তিনি। ভারতীয় গণমাধ্যম গালাট্টা প্লাস-কে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের প্রশ্নে বিস্ময়ের সঙ্গে ম্রুণালের জবাব, ‘আমি তো কিছু বলিনি!’ 

অভিনেত্রী বলেন, ‘আমার তো মনে হচ্ছে ১৪ই ফেব্রুয়ারিই ১লা এপ্রিল হয়ে যাবে, এপ্রিল ফুলস ডে! কে এসব শুরু করল, জানি না। আমাকে উদ্ধৃত করা হয়েছে, কিন্তু আমি তো কিছু বলিনি। ওরা লিখেছে, ‘‘ম্রুণাল বলেছেন।’’ আমি ভাবলাম, বাহ! বেশ সুন্দরভাবে বানিয়ে বলা হয়েছে। এভাবে মিথ্যা ছড়ানো সত্যিই ভয়ের।’ 

প্রসঙ্গত, ধানুশ ও ম্রুণালের সম্পর্ক নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়ায় প্রথম আলোচনা শুরু হয় ২০২৫ সালের আগস্টে। 

সেই সময় ম্রুণালের ছবি ‘সন অব সরদার ২’–এর প্রিমিয়ারে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার আগে ধানুশের ছবি ‘তেরে ইশক ম্যায়’-এর পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। 

এদিকে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ১৪ই ফেব্রুয়ারি ম্রুণালের বিয়ের গুঞ্জন নিয়ে জানান, এমন কোনো পরিকল্পনাই নেই। ম্রুণালকে নিয়ে এটি একটি ভিত্তিহীন তথ্য। অভিনেত্রী এই মুহূর্তে পেশাগত কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। সামনেও অনেকদিন তার ব্যস্ততা রয়েছে। 

ফেব্রুয়ারিতে তার একটি ছবি মুক্তির কথা রয়েছে, মার্চে মুক্তি পাবে আরেকটি তেলেগু ছবি। এত কাজের মাঝখানে বিয়ের পরিকল্পনা করার প্রশ্নই ওঠে না বলে সূত্রটি জানায়। 

জে.এস/

ম্রুণাল ঠাকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250