সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

ব্রিটেনের গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বব্যাপী যেসব শিক্ষার্থীরা দেশটির কেমব্রিজ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনে আগ্রহী, তাদের এই বৃত্তির জন্য আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি কার্যকর থাকবে।

গেটস কেমব্রিজ স্কলারশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি আন্তর্জাতিক বৃত্তি কর্মসূচি। এটি ২০০০ সালে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। এর উদ্দেশ্য হলো বিশ্বের মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের কেমব্রিজে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া, যাতে তারা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। এটি কেবল অর্থনৈতিক সহায়তা নয়; বরং গবেষকদের একটি গ্লোবাল প্ল্যাটফর্ম।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতম ও সর্বাধিক খ্যাতিমান বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এটি ব্রিটেনের কেমব্রিজ শহরে অবস্থিত। ১২০৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ৮০০ বছরের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়টি জ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্ব দিয়ে আসছে।

সুযোগ-সুবিধা

সর্বাধিক মর্যাদাপূর্ণ গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ব্রিটেনের বাইরের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তিটি দেওয়া হবে। বৃত্তিটির জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে রক্ষণাবেক্ষণ ভাতা হিসাবে ২১ হাজার পাউন্ড (৩৪ লাখ ৬৪ হাজার ৮১৭ টাকা) দেওয়া হবে। নিজ দেশ থেকে ব্রিটেনের এবং ডিগ্রি অর্জন শেষে ব্রিটেন থেকে নিজ দেশে ফেরার বিমানের টিকিটের ব্যবস্থা করা হবে। এ ছাড়া আরও বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

বৃত্তির মেয়াদকাল

স্নাতকোত্তর ডিগ্রি স্কলারশিপের মেয়াদ ২ বছর এবং পিএইচডি ডিগ্রির জন্য ৪ বছর।

আবেদনের যোগ্যতা

ব্রিটেনের নাগরিকত্ব নেই, এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরে আবেদন করতে স্নাতকের সনদ এবং পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের সনদ দেখাতে হবে। প্রার্থীদের পূর্ববর্তী প্রোগ্রামগুলো আকর্ষণীয় ফলাফল থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তির জন্য আবেদন করতে প্রার্থীদের অনলাইন আবেদন, জীবনবৃত্তান্ত, উদ্দেশ্য বিবৃতি এবং গবেষণা প্রস্তাব (পিএইচডি আবেদনকারীদের জন্য) জমা দিতে হবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

কলা ও মানবিক স্কুল; মানবিক ও সামাজিক বিজ্ঞান স্কুল; জীববিজ্ঞান স্কুল; ভৌতবিজ্ঞান স্কুল; ক্লিনিক্যাল মেডিসিন স্কুল ও প্রযুক্তি স্কুল। এ ছাড়া বায়োমেডিকেল, ইঞ্জিনিয়ারিং, শিল্পকলা, প্রত্নতত্ত্ব, স্থাপত্য, ইসলামিক স্টাডিজ এবং জ্যোতির্বিদ্যায় ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি

তিন ধাপে আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে। এগুলো হলো: বিভাগীয় র‍্যাঙ্কিং, সংক্ষিপ্ত তালিকা ও সাক্ষাৎকার।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা  অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনের শেষ সময় আগামী ২রা ডিসেম্বর ২০২৫ অথবা ৭ই জানুয়ারি ২০২৬। এ সময় কোর্সের ওপর নির্ভর করবে। আর মার্কিন নাগরিকদের জন্য আবেদনের শেষ সময় ১৫ই অক্টোবর ২০২৬।

জে.এস /

স্নাতকোত্তর পিএইচডি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250