ছবি: সংগৃহীত
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোটপ্রদান করেন। ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেনাপ্রধান এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘ভোটের একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন।’
তিনি আরো বলেন, ‘জাতির জীবনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা আশা করছি, ইনশাল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।’
গণমাধ্যমকর্মীদের ভূমিকা তুলে ধরে সেনাপ্রধান বলেন, ‘যারা ভোট দিতে পারছেন না বিশেষ করে মিডিয়ার লোকজন আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছেন। এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছে।’
জে.এস/
খবরটি শেয়ার করুন