শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ) এর বিশেষ বাহিনী ‘মাজিদ ব্রিগেড’কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে আমেরিকা। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর ওয়েবসাইটে গতকাল সোমবার (১১ই আগস্ট) স্থানীয় সময়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইন্ডিয়া টুডের।

ওয়েবসাইটের তথ্যমতে, ২০১৯ সালে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর বিএলএকে ‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। ২০১৯ সাল থেকে বিএলএ কয়েকটি হামলার দায় স্বীকারও করেছে, এসব হামলার সঙ্গে মাজিদ ব্রিগেডও রয়েছে।

২০২৪ সালে বিএলএ দাবি করে যে, তারা করাচি বিমানবন্দর এবং গোয়াদর বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সের কাছে আত্মঘাতী হামলা চালিয়েছে। ২০২৫ সালে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ের দায় স্বীকার করে বিএলএ। ওই হমলায় ৩১ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী নিহত হন। এছাড়া ৩০০ জনেরও বেশি ট্রেন যাত্রীকে জিম্মি করা হয়।

ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার পররাষ্ট্র দপ্তরের গৃহীত এই পদক্ষেপ সন্ত্রাসবাদ মোকাবিলায় দেশটির ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতির প্রতিফলন। ‘মাজিদ ব্রিগেড’কে ‘সন্ত্রাসী সংগঠন ঘোষণা সন্ত্রাসবাদের এই অভিশাপের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্ত্রাসী কার্যকলাপের প্রতি সমর্থন কমানোর এটি একটি কার্যকর উপায়।

জে.এস/

বেলুচিস্তান সন্ত্রাসী সংগঠন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250