বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

বিদ্যুতের সিস্টেম লস কমানোর নতুন প্রকল্প, একনেকে অনুমোদন আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৭ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

প্রতীকী ছবি

দেশে বছরের পর বছর বিদ্যুতের সিস্টেম লস বা ব্যবস্থাপনাগত লোকসান যেন নিয়মে পরিণত হয়েছে। এ থেকে উত্তরণে সরকার নতুন একটি প্রকল্প নিয়েছে, যার মাধ্যমে ১৪ জেলার ২০ উপজেলার ২৫টি আউটডোর বিদ্যুৎ উপকেন্দ্রের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি করে প্রথাগত লোকসান কমানো হবে।

প্রকল্পটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) তত্ত্বাবধানে চার বছরমেয়াদি হিসেবে বাস্তবায়ন হবে এবং এর মোট খরচ ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা।

প্রকল্পটি অনুমোদনোর জন্য আজ রোববার (১৭ই আগস্ট) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন।

তিনি আরও বলেন, এবারের একনেক সভায় বিদ্যুৎ উপকেন্দ্র আধুনিকায়ন ও বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস কমানোর প্রকল্প ছাড়াও মোট ১০টি প্রকল্প উঠছে। এর মধ্যে ৬টি নতুন এবং ৪টি সংশোধিত। এগুলোর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের একটি, শিল্প ও শক্তি বিভাগের দুটি, আর্থসামাজিক অবকাঠামো বিভাগের তিনটি এবং ভৌত-অবকাঠামো বিভাগের চারটি প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১৩ কোটি টাকা।

জে.এস/

একনেক সভা বিদ্যুতের সিস্টেম লস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250