রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

জিম্মা জামিনে মুক্তি পেলেন আনোয়ার হোসেন মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

জিম্মা জামিনে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সোমবার (২রা সেপ্টেম্বর) দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক মো. সালেহ উদ্দিনের জিম্মায় জামিন হয় তার।

জিম্মানামায় বলা হয়েছে, ‘আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করামাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকবো। মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজির করবো। অন্যথায় বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আইন আমলে আসবো।’

এর আগে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারের পর ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া জানান, আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচ থানায় মামলা রয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। এর আগে তিনি আরও দুবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগমন্ত্রী এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির (জেপি) নেতা। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা। 

আই.কে.জে/

আনোয়ার হোসেন মঞ্জু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250