সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করব : কনকচাঁপা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুরে আবারও রাজনীতিতে সরব হয়েছেন শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। রোববার (৫ই জানুয়ারি) নিজ এলাকায় রাজনীতিতে আবারও সক্রিয় হওয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন কনকচাঁপা। 

তিনি বলেন, ‘গত ৫ই আগস্টের আগে আমরা কেউ কোনো কাজ করতে পারিনি। আওয়ামী লীগ সরকার আমলে আমি কোনো ফোন ব্যবহার করতে পারতাম না। সিম কার্ড ঢোকানোর সঙ্গে সঙ্গে সেটা ব্লক করা হতো। সব জায়গায় আমাকে নিগৃহীত করা হয়েছে।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে শনিবার কম্বল বিতরণ করেন কণ্ঠশিল্পী কনকচাঁপা।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আমি কাজ শুরু করেছি। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছি। আমার বাসাতেও দলীয় নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছি। এসব বৈঠকে নেতা-কর্মীরা আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছেন। কাজীপুর ও সিরাজগঞ্জবাসীর সমর্থন এবং দল যদি আমাকে মনোনয়ন দেয়, নির্বাচনে নিশ্চয়ই অংশগ্রহণ করব।’

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন কনকচাঁপা। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হন তিনি। 

তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধায় কনকচাঁপা নির্বাচনী প্রচার চালাতে পারেননি। শেষ পর্যন্ত এলাকায় যেতে না পেরে তিনি পার্শ্ববর্তী জেলা বগুড়ায় সংবাদ সম্মেলন করে অভিযোগ জানিয়েছিলেন।

৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কনকচাঁপা নিজ এলাকায় ফিরে কার্যক্রম শুরু করেছেন। 

সম্প্রতি তিনি বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। শনিবার বেলা ১১টার দিকে কনকচাঁপা কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দুই হাজার কম্বল বিতরণ করেন।

আরও পড়ুন: অভিনয়ের মাঝে বেঁচে থাকবেন কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র

কনকচাঁপা বলেন, ‘আমার শৈশব কেটেছে এই কাজীপুরের মাটিতে। এখানেই মিশে আছে আমার অনেক স্মৃতি। আমার পৈতৃক বাড়িটি যমুনায় বিলীন হয়েছে। আমি মনে করি, এই এলাকার প্রতিটি বাড়িই আমার নিজের বাড়ি। কাজীপুরে আমার নিজ নামে কোনো বাড়ি নেই। তাই আমি দ্রুত কাজীপুরবাসীর পাশে থাকার জন্য একটি বাড়ি নির্মাণ করব।’

কনকচাঁপা সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। এ ছাড়া তিনি জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক।

এসি/ আই.কে.জে/  


কনকচাঁপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250