বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বর্ষায় নানা ফুলের সমারোহে প্রকৃতিতে নান্দনিক সৌন্দর্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বর্ষাকালেই সবচেয়ে বেশি ফুল ফোটে। যদিও আমরা অনেকে ফুল চিনি না। বর্ষা এলেই চোখে পড়ে ফুলের সমারোহ। এত ফুলের মাঝে কয়টি ফুলকেই চেনা যায়!

বর্ষাকালের আগমনী গান বেজে ওঠার সঙ্গে সঙ্গে শাখায় শাখায় ফোটে কদমফুল। পানিতে টইটুম্বুর খাল-বিলে বেশি ফোটে শাপলা ফুল। এর মধ্যে সাদা, গাঢ় লাল, নীল ও গোলাপি রঙের শাপলা বেশি ফোটে। তাছাড়া শালুক-পদ্মও চোখে পড়ে। সবুজ পাতার ফাঁকে উঁকি দেয় বেগুনি রঙের কলমি ফুল। এ সময়ের নান্দনিক আরেকটি সৌন্দর্য কচুরিপানা ফুল।

ছাদে কিংবা বাগানে লাল রঙের রেড লিলিও আগমনী বার্তা জানায়। কেয়া ও বকুলের ছড়াছড়ি চারদিকে। এছাড়া স্পাইডার লিলি, দোলনচাঁপা, সুখদর্শন, ঘাসফুল, সন্ধ্যামালতি, গুলনার্গিস, সোনাপাতি ও অলকানন্দ প্রভৃতি দেখা যায়। রজনীগন্ধা, জুঁইয়ের সঙ্গে আগের মৌসুমে ফোটা গন্ধরাজ, রঙ্গন, রক্তজবা, টগর, শ্বেতকাঞ্চন বা ঘণ্টাফুল আনন্দ দেয়।

আরও পড়ুন: কলা চাষে লাভের মুখ দেখছেন সোনারগাঁয়ের আব্দুস সোবহান

বর্ষাকালের আরেকটি ফুল ফুরুস। যার ইংরেজি নাম ক্র্যাব ফ্লাওয়ার। বর্ষার আকর্ষণীয় আরেকটি ফুল দোপাটি। এ দেশে গোলাপি, লাল, বেগুনি, আকাশি, নীল ও সাদাসহ কয়েক রঙের দোপাটি আছে। চোখে পড়বে সাদা রঙের অজস্র চাঁদমালা ফুল। প্রজাপতির ডানার মতো উড়বে ‘বাটারফ্লাই লিলি’। এ ফুলকে গুলবাকাওলিও বলা হয়।

রঙিন সব ফুলের ভিড়ে দেখা মিলবে সুখদর্শন বা টাইগার লিলি, রেইন লিলি, বহুরঙা গ্লোরি লিলি, মর্নিং গ্লোরি ফুল, নানা রঙের পর্তুলিকা, ঘাসফুল, নয়নতারা, মোরগঝুঁটি, ব্লিডিং হার্ট, রুয়েলিয়া, ম্যান্ডেভিলা, বেগম বাহার, হাজারি বেলি, করবী, কলাবতী ও অলকানন্দা।

বর্ষায় সাদা ফুলের আলাদা গুরুত্ব আছে। এ সময় যত ফুল ফোটে, তার মধ্যে সাদা ফুলের সংখ্যা বেশি। এর মধ্যে দেখা পাওয়া যায় বেলি, দোলনচাঁপা, কামিনী, সাদা কাঠগোলাপ, মালতি, সুগন্ধি বা অ্যারোমেটিক জুঁই, ক্লিমেটিস জুঁই, জুঁই বা যূথী, বকুল, গন্ধরাজ, শ্বেতচাঁপা, শ্বেতরঙ্গন, সুদর্শন বা স্পাইডার লিলি, রজনিগন্ধা ও মেহেদি ফুল। গন্ধহীন কাঠ টগর, টগর, চীনা টগর, কুন্দ, শ্বেতকাঞ্চনও বর্ষার শ্বেতবসনা।

এসি/ আই.কে.জে/

ফুল বর্ষাকাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250