বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

শুঁটকি করে রাখতে পারেন গরুর মাংস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

শুঁটকির কথা হলেই সবার আগে মাথায় আসে মাছের শুঁটকি। কিন্তু মাংসেরও যে শুঁটকি করা যায় এটা অনেকেরই অজানা। আমাদের দেশের বেশকিছু অঞ্চলে মাংসের শুঁটকির চল রয়েছে। বিশেষ করে কোরবানির মাংস দিয়ে অনেকে শুঁটকি বানিয়ে থাকেন। এবার গরুর মাংসের শুঁটকি আপনিও বানাতে পারেন বাড়িতেই।

খুব বেশি ঝামেলা না করে, শুধু রোদে শুকিয়ে বানাতে পারেন মাছের শুঁটকি। তবে মাংসের শুঁটকি বানাতে কিছু কৌশল মানতে হবে। তা না হলে, নষ্ট হয়ে যেতে পারে মাংস। তাই সঠিক নিয়মে করতে হবে গরুর মাংসের শুঁটকি।

আরো পড়ুন : ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ন্ত্রণ করে জাম!

মাংসের শুটকি করতে লাগবে হাড় ও চর্বি ছাড়া মাংস, হলুদ, বড় চালনি, গুনা তার বা মোটা সুতা। প্রথমে মাংস টুকরো করে কেটে নিন। তারপর ধুয়ে শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার একটা পাতিলে মাংসগুলো নিয়ে পানি ছাড়া সেদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাংসের ভেতরে যেন কাঁচা না থাকে। কারণ কাঁচা মাংসে শুটকি হয় না। সেদ্ধ হয়ে গেলে চালুনিতে ঢেলে দিন। তারপর পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর গুনা তার বা সুতাতে গেঁথে কড়া রোদে শুকাতে হবে। চাইলে চুলার আঁচেও শুকাতে পারেন। তবে রোদে শুকানো সবচেয়ে ভালো। রোদ না থাকলে চুলাতেও শুকাতে পারেন। এরপর সুতা বা তার থেকে খুলে এয়ার টাইট বাক্সে বা টিনের কৌটায় রাখুন। ব্যস তৈরি গরুর মাংসের শুঁটকি।

এস/ আই.কে.জে

গরুর মাংস শুঁটকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250