শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে সিনিয়র শিল্প সচিবের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৪

#

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পে হংকং কনভেনশন ২০০৯ দ্রুত প্রতিপালন নিশ্চিতকরণ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার সঙ্গে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এক বৈঠকে মিলিত হন।

১৮ই এপ্রিল (বৃহস্পতিবার) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ও উন্নয়ন অংশীদারদের নিকট থেকে প্রয়োজনীয় সহযোগিতাসহ শিল্প মন্ত্রণালয়ের করণীয় নির্ধারণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। 

সভায় জানানো হয়, বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম প্রধান জাহাজ পুনঃপ্রক্রিয়াকারী দেশ। জীবনের শেষ সীমায় পৌঁছানো জাহাজের নিরাপদ এবং পরিবেশসম্মত উপায়ে পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে আইএমও'র তত্ত্বাবধানে Hong Kong International Convention, 2009 (হংকং কনভেনশন) প্রণীত হয়।

আরো পড়ুন: খিলক্ষেতে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

বাংলাদেশ কর্তৃক গত ১২ই জুন ২০২৩ তারিখে হংকং কনভেনশন অনুসমর্থন করা হয়েছে। সে হিসেবে ২০২৫ সালের মধ্যে সকল ইয়ার্ডসমূহে Treatment Storage and Disposal Facility (TSDF) হংকং কনভেনশন অনুযায়ী Compliant না হলে শিপ রিসাইক্লিং এর জন্য নতুন করে কোনো জাহাজ ভাঙ্গার অনুমোদন শিল্প মন্ত্রণালয় হতে পাওয়া যাবে না। 

তাই বাংলাদেশের এই সম্ভাবনাময় শিল্পকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের নিকট থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ গ্রহণসহ সার্বিক প্রস্তুতি ও করণীয়সমূহ দ্রুত নির্ধারণ করতে হবে।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক, যুগ্মসচিব প্রতাপ চন্দ্র বিশ্বাস, IMO-Norway sensrec Project Phase III এর প্রকল্প পরিচালক সঞ্জয় কুমার ঘোষ ও আইএমও'র ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মো: জসিম উদ্দিন বাদল অংশগ্রহণ করেন।

এইচআ/ 

সাক্ষাৎ সিনিয়র শিল্প সচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250