সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

সরকারি অফিসে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে মাসিক ভাতা

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরে ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ছয় মাস মেয়াদের এ ইন্টার্নশিপের জন্য পাঁচজন সুযোগ পাবেন। অ্যাপিয়ার্ড দেওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) হতে হবে। অবতীর্ণ প্রার্থীদের অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। 

বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। 

ইন্টার্নশিপ নীতিমালা অনুযায়ী একজন প্রার্থী একবারই সরকারি অফিসে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। 

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ১০০০ জনকে চাকরি দেবে দারাজ

ভাতা

ইন্টার্নশিপের সময় প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুযায়ী সফলভাবে কোর্স সম্পন্ন করতে পারলে ইন্টার্নরা পাবেন সনদ। তবে এ সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী কিংবা অন্য কোনো চাকরির ক্ষেত্রে প্রাধিকার কিংবা অগ্রাধিকার হিসাবে গণ্য হবে না।

আবেদনের উপায় 

বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।

আবেদনের শেষ সময় : আগামী ২০শে অক্টোবর অফিস চালকালে আবেদন পাঠাতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://dot.gov.bd/site/notices/05fb64ff-c551-4075-b297-c5f5d9d33041

এসি/কেবি

ইন্টার্নশিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250