সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’

ডিমের ডজন ১৫০ ও পেঁয়াজের কেজি ৯০ ছাড়ালে আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ডিমের ডজন ১৫০ টাকা ও পেঁয়াজের দাম কেজিপ্রতি ৯০ টাকা ছাড়ালে আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি শুল্ক-কর ছাড় দেওয়ার সুপারিশ করা হয়েছে। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন গতকাল বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) এ সুপারিশ করে বাণিজ্যসচিবকে চিঠি দিয়েছে।

বর্তমানে প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকার আশপাশে ঘুরছে। সপ্তাহ দুয়েক আগে ডিমের দাম ১৫০ টাকায় উঠেছিল। এ ছাড়া বর্তমানে রাজধানীর বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা। বিক্রেতারা জানিয়েছেন, অতি বৃষ্টিতে সরবরাহের সংকটে দাম হঠাৎ বেড়ে গিয়েছিল।

ট্যারিফ কমিশনের সুপারিশে বলা হয়, স্থানীয়ভাবে ২০২৪-২৫ অর্থবছরে ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টন পেঁয়াজ উৎপাদন করা হয়। আমদানি উন্মুক্ত করায় পেঁয়াজের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রয়েছে।

এদিকে কিছুদিন ধরে কাঁচা মরিচের দাম বাড়তি। বর্তমানে বাজারে ২২০ থেকে ২৬০ টাকার মধ্যে এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

ট্যারিফ কমিশন কাঁচা মরিচের বাজারদর ও সরবরাহ স্থিতিশীল রাখতে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করার সুপারিশ করেছে। এ ছাড়া কাঁচা মরিচ আমদানির সময় শুল্কায়নযোগ্য মূল্যের পরিবর্তে প্রকৃত বিনিময়মূল্য শুল্কায়নের সুপারিশ করা হয়েছে।

এদিকে সবজির বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ট্যারিফ কমিশন। সংস্থাটি বলেছে, সবজির উৎপাদনমূল্য থেকে খুচরামূল্য পর্যন্ত সরবরাহ-শৃঙ্খলা তদারকি জোরদার করতে হবে।

জে.এস/

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250