শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ১৪২ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও দুই ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

শনিবার (২রা নভেম্বর) বিকেলে মির্জাপুর বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর সম্মিলিতভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মির্জাপুর বাজারের ফরহাদ মিয়াকে ৩০ হাজার টাকা ও ছানোয়ার হোসেনকে ২ হাজার টাকা।

অভিযানকালে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর উপস্থিত ছিলেন। আগামী দিনগুলোতে এধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

ওআ/কেবি

জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250