সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ এরদোয়ানও

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

হেগে ন্যাটো সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেন, ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন, একই ধরনের উদ্যোগ গাজা সংকট ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের ক্ষেত্রেও প্রত্যাশিত। আজ বৃহস্পতিবার (২৬শে জুন) ন্যাটো সম্মেলন শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর আনাদোলুর।

এরদোয়ান বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া পুরো অঞ্চলের জন্য বড় সমস্যার কারণ হবে। তবে আমরা বিশ্বাস করি না, ইরান এমন কোনো পদক্ষেপ নেবে।’ তিনি জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ সংঘর্ষ আবারও প্রমাণ করেছে, জ্বালানি সরবরাহের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। তুরস্ক নিজস্ব শক্তির উৎস বাড়াতে গুরুত্ব দিচ্ছে এবং তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।

তেহরানের গ্যাস সরবরাহ নিয়ে তুরস্কের ভয়ের কিছু নেই বলেও জানান এরদোয়ান। তিনি বলেন, ‘আমরা মনে করি না যে, ইরান প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করবে। বর্তমানে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো সমস্যার মুখে পড়িনি।’

গত ১৩ই জুন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। তাদের দাবি, তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে। যদিও ইরান তা জোরালোভাবে অস্বীকার করেছে। এর জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এ সংঘাতে ইসরায়েলের হয়ে আমেরিকাও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলেছে। ১২ দিনব্যাপী চলা এ সংঘাতের পর সোমবার (২৩শে জুন) ট্রাম্প ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন।

এরদোয়ান বলেন, ‘বন্ধু ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল ফলপ্রসূ। আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক, ন্যাটো সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেছি। আঞ্চলিক সংকট নিরসনে আমাদের সমাধানভিত্তিক দৃষ্টিভঙ্গি ট্রাম্পকে জানানো হয়েছে এবং তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।’

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250