শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক

বরই চাষ করে প্রথম বছরই সফল হয়েছেন মুসলিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই চট্টগ্রামের মিরসরাইয়ে বরই চাষে সফল হয়েছেন মো. মুসলিম উদ্দিন। প্রথমবারই সফলতার মুখ দেখেছেন তিনি। প্রতিদিন বিক্রি করছেন বাগানের বরই। তিনি উপজেলার কাটাছড়া ইউনিয়নের পূর্ব কাটাছড়া গ্রামের মরহুম মৌলভী মাঈন উদ্দিনের ছেলে। তিনি এইচএসসি পাস করার পর কৃষিকে পেশা হিসেবে বেছে নেন।

সরেজমিনে জানা গেছে, ৫০ শতক জায়গায় গড়ে তোলা বরই বাগান পুরোটা নেট দিয়ে ঘেরা। ভেতরে প্রবেশ করে গাছে ঝুলতে দেখা যায় সবুজ-হলুদ ও লালচে বলসুন্দরী বরই। বিক্রির জন্য মুসলিমসহ কয়েকজন গাছ থেকে বরই তুলে ব্যাগে রাখছেন। সাধারণত সেপ্টেম্বর মাসে গাছে ফুল আসে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে পাকতে শুরু করে। আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগানেই বিক্রি হয়ে যায় সব বরই।

কৃষক মুসলিম উদ্দিন বলেন, ‘৬ বছর ধরে কৃষিকাজ করছি। উপজেলা কৃষি অফিসের একটি টিমের সঙ্গে ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো এলাকায় বরই বাগান ভিজিট করি। এসেই বরই বাগান করার চিন্তা করেছি। গত বছরের এপ্রিল মাসে বাড়ির পাশে প্রথমে ২০ শতক জায়গায় বলসুন্দরী জাতের ৪৫টি বরই গাছ লাগাই।’

আরো পড়ুন: পটুয়াখালীতে শসা চাষে ঘুরছে কৃষকের ভাগ্যের চাকা

তিনি বলেন, ‘এরপরে আরও ৩০ শতক জায়গায় চাষ বাড়াই। মেহেরপুর থেকে চারা সংগ্রহ করেছি। প্রতি কেজি বরই ১৪০ টাকা দরে এ পর্যন্ত ২০ হাজার টাকা বিক্রি করেছি। গাছে যে পরিমাণ বরই আছে, আশা করছি লাখ টাকা বিক্রি করতে পারবো।’

মুসলিম বলেন, ‘বাগান গড়তে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। বাগানের পরিধি আরও বাড়াবো। ৬ বছর ধরে বিভিন্ন সবজি চাষ করে যাচ্ছি। প্রথমে ৫ শতক জায়গায় আগাম টমেটো চাষ শুরু করে এখন ৮৫ শতক জমিতে টমেটো চাষ করেছি। এ বছর প্রায় দেড়লাখ টাকার টমেটো বিক্রি করেছি। আরও ৫০ হাজার টাকা বিক্রি করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘এছাড়া পেঁপে, কলা, মরিচ, বাঁধাকপি, তিতকরলা, তরমুজ ও সরিষা আবাদ করেছি। সারাবছরই জমিতে কাঁচা মরিচ ও টমেটো চাষ করা হয়। এজন্য উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণের পাশাপাশি নানা ভাবে সহযোগিতা করে থাকে।’

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘কম খরচ ও পরিচর্যায় বেশি ফলন পাওয়ায় বরই চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। বলসুন্দরী জাতের বরই অনেক সুস্বাদু। মুসলিম উদ্দিন এ জাতের বরই চাষ করে প্রথম বছরই সফল হয়েছেন।’

এসি/  আই.কে.জে/


মুসলিম বরই চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250