শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

অরিজিৎ সিংয়ের সঙ্গে বচসা, অবশেষে মুখ খুললেন সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অরিজিৎ সিংয়ের সঙ্গে সালমান খানের বচসা বলিউডের সবারই জানা। দীর্ঘদিন ধরেই চলছিল তাদের সমস্যা, কেউ কারও মুখোমুখি হতেন না। অবশেষে তা নিয়ে মুখ খুললেন সালমান। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডের।

‘বিগ বস্ ১৯’-এর সপ্তাহান্তে উপস্থিত ছিলেন কৌতুকশিল্পী রবি গুপ্তা। তিনি এসেই সালমানকে বলেন, 'আপনার সামনে আসতে আমার ভয় হচ্ছিল।' অবাক হয়ে সালমান কারণ জানতে চাইলে তখন রবি জানান, তার মুখের সঙ্গে অরিজিৎ সিংয়ের মিল রয়েছে, তাই তিনি সালমানের সামনে আসতে ভয় পাচ্ছিলেন। 

এই কথা শুনে সালমান হাসতে থাকেন। তার পরেই তিনি বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেন, এবং জানান, অরিজিৎ তার খুব ভালো বন্ধু।

এ সময় সালমান খান বলেন, অরিজিৎ ও আমি দু’জনই খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। আর সেই ভুল বোঝাবুঝিটা আমার দিক থেকেই হয়েছিল।

ঠিক কী ঘটেছিল সালমান ও অরিজিতের মধ্যে? ২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকদের মধ্যে ছিলেন সালমান খান। খুবই সাদামাটা পোশাকে নিজের পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ সিং।

তাকে দেখে সালমান মন্তব্য করেন, ঘুমাচ্ছিলে নাকি? অরিজিৎ উত্তর দিয়েছিলেন, আরে আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।অরিজিতের এমন মন্তব্যে দর্শক হেসে উঠলেও বিষয়টি ভালোভাবে নেননি সালমান।

এই ঘটনার পরেই নাকি সালমান তার ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘সুলতান’ সিনেমা থেকে অরিজিতের গান বাদ দিয়ে দিয়েছিলেন। বিশেষ করে ‘সুলতান’ ছবির ‘জগ ঘুমেয়া’ গানটি গেয়েছিলেন অরিজিৎ, পরে সেই গানটি গাওয়ানো হয় রাহাত ফাতেহ আলী খানকে দিয়ে।

সেই ঘটনার পর, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ সিং। জানিয়েছিলেন, তিনি কখনোই সালমানকে অপমান করতে চাননি। ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র।

জে.এস/

সালমান খান অরিজিৎ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250