রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

ইরানে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে চলমান বিক্ষোভে যদি আরও আন্দোলনকারীকে হত্যা করা হয়, তবে ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে। খবর আল জাজিরার।

গতকাল রোববার (৪ঠা জানুয়ারি) গভীর রাতে মার্কিন প্রেসিডেন্টের উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা পরিস্থিতির ওপর খুব কড়া নজর রাখছি। তারা যদি আগের মতো আবারও মানুষকে হত্যা করা শুরু করে, তবে আমি মনে করি, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে খুব শক্ত আঘাত পেতে যাচ্ছে।’

ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার সকালে বলেছে, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী কর্মকর্তাদের এসব বক্তব্য মূলত সন্ত্রাসবাদ ও সহিংসতাকে উসকে দিচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও যোগ করেছে, ‘জায়নবাদী গোষ্ঠী আমাদের জাতীয় ঐক্য নষ্ট করার জন্য যেকোনো সুযোগের অপেক্ষায় বসে আছে।’

এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইরান শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে তাদের হত্যা করলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250