সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে, এরদোয়ানকে জানিয়ে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে। তবে এর বিনিময়ে তিনি চান, আঙ্কারা যেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে। খবর রয়টার্সের।

হোয়াইট হাউসে একসঙ্গে বসে এরদোয়ানকে ‘খুব কঠোর মানুষ’ বলে অভিহিত করেন ট্রাম্প এবং তিনি স্পষ্ট জানিয়ে দেন—ইউক্রেনে আগ্রাসন চলাকালে তুরস্কের রাশিয়ার তেল কেনা আমেরিকা পছন্দ করছে না। বর্তমানে ইউরোপের মধ্যে তুরস্ক, হাঙ্গেরি ও স্লোভাকিয়া রুশ তেলের প্রধান ক্রেতা।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এরদোয়ান চাইলে শিগগিরই তিনি যে জিনিসগুলো কিনতে চান, তা পেতে সফল হবেন। এমনকি যদি বৈঠক ভালো হয়, তবে প্রায় সঙ্গে সঙ্গেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানান তিনি।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আমলে তুরস্ককে দূরে রাখা হয়েছিল মূলত রাশিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। কিন্তু ট্রাম্প রাশিয়ার প্রতি তুলনামূলক নমনীয় এবং এরদোয়ানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও ভালো। ফলে আঙ্কারা আশা করছে, ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যে নতুন সুযোগ আসবে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প রিসেপ তাইয়েপ এরদোয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250