বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

ইফতারে ডাবের পানি পানে মিলবে যেসব উপকার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

রমজান মাস, এ সময় সারাদিন রোজা রাখার কারণে শরীরে পানিশূন্যতার সৃষ্টি হতে পারে। তাই তেষ্টা মেটাতে অনেকে নানান পদের পানীয় সেবন করে থাকেন। কিন্তু ইফতারে এক গ্লাস ডাবের পানি পান করলে এটি যেমন তেষ্টা মেটাবে, ঠিক তেমনই শরীরে পুষ্টি জোগাবে। তাই ইফতারে উচিত ডাবের পানি পান করা।

বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মের দিনে পানির পর আপনার প্রথম পছন্দ হওয়া উচিত ডাবের পানি। ডাবের পানি পান করলেই শরীরে কুলিং ইফেক্ট পাওয়া যায়। এছাড়া এতে থাকে পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের ভান্ডার, যা দেহে ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখে।

গবেষণায় দেখা গেছে, ডাবের পানি নিয়মিত খেলে শরীর সুস্থ থাকে। অনেক রোগ-ব্যাধি থাকে দূরে। চলুন জেনে নেওয়া যাক, নিয়মিত ইফতারে ডাবের পানি পান করলে শরীরের কী কী উপকার মেলে-

আরো পড়ুন : পেট ঠান্ডা রাখতে ইফতারে যে খাবার খাবেন

পানির ঘাটতি দূর হয়

ক্লিভল্যান্ড ক্লিনিক জানাচ্ছে, গ্রীষ্ম প্রধান দেশে ডাবের পানি হলো আশীর্বাদ স্বরূপ। এই পানি শরীরের পানির ঘাটতি দূর করে। আসলে গরমে ঘামের মাধ্যমে দেহ থেকে পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেশিয়াম বের হয়ে যায়।

এমনকি পানির ঘাটতিও তৈরি হয়। এই পরিস্থিতিতে শরীরকে সুস্থ রাখতে পান করতে পারেন ডাবের পানি। এতে এমন কিছু উপাদান আছে, যা পানির ঘাটতি পূরণ করার পাশাপাশি ইলেকট্রোলাইটসের ভারসাম্য ফেরায়। তাই রোজার এ সময় ইফতারে রাখুন ডাবের পানি।

ক্যালোরি খুব কম

এই পানীয়ে আছে প্রাকৃতিক মিষ্টি। যা ক্যালোরির পরিমাণ বাড়ায় না। অন্যদিকে বিভিন্ন পানীয়ে চিনি মেশানোর ফলে এমন পানীয়তে ক্যালোরির পরিমাণ বেড়ে যায়। সেদিক থেকে ডাবের পানি দারুণ বিকল্প হতে পারে। এতে ক্যালোরি থাকে কম। ফলে ওজন বাড়ার ঝুঁকি থাকে না।

ফ্যাট ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে

ডাবের ৯৪ শতাংশই পানি। এ ছাড়া এই পানি ফ্যাট ও কোলেস্টেরল ফ্রি। অর্থাৎ এই পানীয় পান করলে ফ্যাট বা কোলেস্টেরলের মাত্রা বাড়ে না। তাই হার্টের অসুখ থেকে শুরু করে কোলেস্টেরলের সমস্যায় আক্রান্তরা অনায়াসে পান করতে পারেন ডাবের পানি। এমনকি ওজনও কমতে পারে এই পানীয়ে।

কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়

কিডনিতে খনিজ জমে জমে স্টোনের আকার নেয়। সাধারণত যারা কম পরিমাণে পানি পান করেন, তাদের কিডনিতে পাথর হতে পারে। এ ক্ষেত্রে একটি বা দুটি কিডনিতেই হতে পারে পাথর। এই সমস্যার সমাধান করতে পারে ডাবের পানি। নিয়মিত ডাবের পানি পান করলে কিডনিতে খনিজ জমার সুযোগ পায় না। ফলে কিডনি স্টোনের ঝুঁকি কমে।

ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়

ডাবের পানিতে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রোপার্টিজ, অর্থাৎ জীবাণু ধ্বংস করতে এই পানীয় বিশেষ ভূমিকা রাখে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ডাবের পানি মুখে ব্যবহার করলে অ্যাকনে বা ব্রণের সমস্যার সমাধান মেলে।

এ ছাড়া এই পানীয়ে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে, যা দেহ থেকে ক্ষতিকর সব উপাদান বের করে দেয়। ফলে নানা ধরনের ত্বকের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

সূত্র: হেলথলাইন

এস/ আই.কে.জে/

ইফতার ডাবের পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250