মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

‘মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে’, কোন ঘটনায় এমন মন্তব্য করলেন মিমি?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাজের বাইরে বাড়িতে থাকলে পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাস্তা-ঘাটে যেখানেই কুকুরদের ওপর অত্যাচার হতে দেখেন, সেখানেই সরব হন তিনি। কিছুদিন আগে ফ্লাইওভারে পানের পিক ফেলায় প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। এবার পথকুকুরদের জড়িয়ে এক নজিরবিহীন ঘটনার কথা তুলে ধরলেন তিনি। সূত্র: এই সময়। 

একটি পোস্টে মিমি লিখেছেন, ‘মানুষ মনুষ্যত্ব হারিয়েছে।’ কেন এমন মন্তব্য? পোস্টেই জানালেন কারণ। নিজের পোষ্যদের পরিবারের সদস্যের মতোই দেখেন মিমি। তবে শুধু নিজের কুকুর নয়, পথকুকুরদের ওপর অত্যাচারের বিরুদ্ধেও সব সময় আওয়াজ তোলেন তিনি।

মিমি জানান, নবদ্বীপের একটি রেলওয়ে শ্রমিক কলোনিতে রাস্তার ধারে পড়ে থাকা এক নবজাত শিশুকে পাহারা দিয়েছে এলাকার পথকুকুররা। স্থানীয়দের দাবি, শীতের রাতে শিশুটিকে ঘিরে দাঁড়িয়ে পাহারা দেয় তারা। সকাল পর্যন্ত শিশুটির ক্ষতি না হয়, সেদিকে নজর রাখে এই পথেরই কুকুররা।

এই ঘটনাই মিমিকে প্রবলভাবে নাড়া দিয়েছে। তাই তার বক্তব্য— মানুষ অনেক সময় মানবিকতা হারিয়ে ফেললেও, পথকুকুররা এখনো সেই মানবিকতা ধরে রেখেছে। প্রতিদিন যেখানে কুকুরদের ওপর অত্যাচারের খবর শোনা যায়, সেখানে তাদের এমন স্নেহ আর সুরক্ষাদানের ঘটনা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।

জে.এস/

মিমি চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250