শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজাবাসীর ঈদের জামাত...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা কাটছে চরম অনিশ্চয়তা ও ভয়াবহ পরিস্থিতির মধ্যে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তারা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। গাজার বেশিরভাগ অঞ্চলই ধ্বংস হয়ে গেছে এবং অনেকে খোলা জায়গায় শুয়ে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। খবর স্কাই নিউজের।

আজ শুক্রবার (৬ই জুন) ব্রিটেন-ভিত্তিক ‘স্কাই নিউজ’ জানিয়েছে, গাজার পুরুষ ও শিশুরা মিলে ধ্বংসপ্রাপ্ত শহরের মাঝে ঈদের প্রার্থনায় অংশ নেয়। তবে ঈদের দিনটিতেও সেখানে খাবার ও নিরাপত্তার তীব্র সংকট চলছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে নামাজ শেষে কামেল এমরান বলেছেন, ‘এটা ফিলিস্তিনি জনগণের জীবনে সবচেয়ে ভয়াবহ ঈদ। এ অন্যায় যুদ্ধ আমাদের সবকিছু কেড়ে নিয়েছে—খাবার নেই, ময়দা নেই, মাথার ওপর ছাদ নেই, মসজিদ নেই, ঘর নেই, এমনকি বিছানাও নেই। অবস্থা ভয়াবহ কঠিন।’

এদিকে ইসরায়েল নতুন করে জানিয়ে দিয়েছে, তারা শিগগিরই উত্তর গাজায় আরও তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। এর আগে তারা অভিযোগ করেছিল, ওই অঞ্চল থেকেই ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে।

গত দুই মাসের বেশি সময় ধরে গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশে বাধা ছিল। সাম্প্রতিক সময়ে কিছু সহায়তা ঢুকতে পারলেও জাতিসংঘ জানিয়েছে, লুটপাট ও চলাচলে নিষেধাজ্ঞার কারণে তারা এসব সঠিকভাবে বিতরণ করতে পারছে না।

এইচ.এস/

গাজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250