রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

লবণ-পানিতে লাবণ্য

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৬ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভালোবাসাহীন জীবন আর লবণহীন খাবারের ভেতর খুব একটা তফাত নেই। লবণ ছাড়া খাবার খাওয়ার কথা আমরা কেউ ভাবতেও পারি না। এছাড়া অসুখ বিসুখে লবণ পানির জুড়ি নেই। দাঁত ব্যথা হোক বা ঠান্ডা-সর্দি, অল্প লবণ পানিতে গার্গল করলে আরাম হয়। তবে রূপচর্চায় লবণ পানির ব্যবহার কি কখনো শুনেছেন? তৈলাক্ত ত্বকে ব্ল্যাকহেড্স বা হোয়াইট হেডসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে লবণ পানি। অর্থাৎ লবণ পানিতে লাবণ্য বজায় থাকে।

চিকিৎসকদের মতে, সব ধরণের ত্বকে এই লবণ পানি একই রকমভাবে কাজ না। তৈলাক্ত ত্বকে সেবাম ক্ষরণ নিয়ন্ত্রণ করলেও শুষ্ক ত্বকের জন্য এই দ্রবণ ক্ষতিকর হয়ে উঠতে পারে।

লবণ পানি বা ‘স্যালাইন ওয়াটার’ দিয়ে মুখ ধুলে ত্বকের যত উপকার: 

আরো পড়ুন : বেশি ঘুমালে কি সত্যিই ওজন বাড়ে? কী বলছে গবেষণা

সেবাম নিয়ন্ত্রণ

তৈলাক্ত ত্বকে ধুলাবালি, মৃত কোষ বেশি জমে। সেবাম ক্ষরণের পরিমাণ বেশি হলে ব্রণের সমস্যাও বাড়ে। তাই লবণ পানি ত্বকের অতিরিক্ত তেল সরিয়ে ত্বকের নিজস্ব তেলের ভারসাম্য বজায় রাখে। 

জেল্লা বাড়ায় 

ত্বকে মৃত কোষের স্তর সরে গেলেই আসল জেল্লা বেরিয়ে আসে। সবসময় ত্বক এক্সফোলিয়েট করা সম্ভব নয়। সেক্ষেত্রে কাজে দেয় স্যালাইন ওয়াটার।

ব্রণ নিয়ন্ত্রণে 

মুখের অতিরিক্ত তেল ব্রণের সমস্যার মুল কারণ। অতিরিক্ত তেল সরিয়ে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে লবণ পানি। একটি পাত্রে ২ কাপ পানি করে ফুটিয়ে ১ চা চামচ সৈন্ধব লবণ মিশিয়ে নিন। মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর সেই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

এস/ আই.কে.জে/

রূপচর্চা লবন পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250