রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

হুমকি পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে চাঁদাবাজির হুমকির খবর প্রকাশ্যে আসার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাকে ও তার স্ত্রী দীপিকা পাডুকোনকে। নিরাপত্তা উদ্বেগের মধ্যেও দু’জনেই উপস্থিত ছিলেন এক বিশেষ অনুষ্ঠানে, যেখানে প্রধান বক্তা ছিলেন দীপিকার বাবা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাডুকোন। খবর নিউজ ১৮-এর।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে এ অনুষ্ঠান হয়। হুমকির খবরের মধ্যেও বেশ শান্তই ছিলেন দীপিকা-রণবীর। দর্শকাসনে রণবীরের মা অঞ্জু ভাবনানির সঙ্গে বসে ছিলেন তারা।

সম্প্রতি খবর ছড়ায়, রণবীর নাকি একাধিক ভয়েস নোটে অর্থ দাবির হুমকি পেয়েছেন। ঘটনার পর মুম্বাইয়ে তাদের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবু বলিউড মহলে বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। 

বাবার অনুষ্ঠানে দীপিকাকে দেখা যায় সাদা ঐতিহ্যবাহী সাজে, আর রণবীরকে দেখা যায় কালো স্যুটের সঙ্গে সাদা টি-শার্ট ও ব্লেজারে। সামাজিক মাধ্যমে মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়।

প্রসঙ্গত, আগামীতে দীপিকাকে আগামীতে দেখা যাবে ‘কিং’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে।  ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এছাড়া পরিচালক অ্যাটলির বড় বাজেটের এক ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করছেন তিনি। অন্যদিকে, রণবীর সিংকে শেষ দেখা গেছে ‘ধুরন্ধর’ ছবিতে। এর সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের মার্চে।

জে.এস /

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250