বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীর তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ড. মিজানুর রহমান–ড. হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রকাশিত ‘বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর’ (ওয়ার্ল্ড টপ টু পারসেন্ট সায়েন্টিস্ট) তালিকায় স্থান করে নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক। তারা হলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান।

গতকাল সোমবার (২২শে সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, আমেরিকার স্ট্যানফোর্ডের এই তালিকা মূলত গবেষক ও বিজ্ঞানীদের প্রকাশনা, সাইটেশন সংখ্যা ও গবেষণা প্রভাবের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এতে বিশ্বের বিভিন্ন খাতের শীর্ষ গবেষকদের অন্তর্ভুক্ত করা হয়, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষক তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এই অর্জনকে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের জন্য এক গৌরবজনক স্বীকৃতি হিসেবে দেখছে।

ড. হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জরিপে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই অর্জন শুধু আমার একার নয়, আমার পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সমর্থনের ফল। বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও গৌরবের সঙ্গে উপস্থাপন করতে ভবিষ্যতেও গবেষণামূলক কাজ করে যাব।’

অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘এটা আসলে পুরো ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আমরা যারা গবেষণা করি, তাদের আসলে প্রশাসন গুরুত্ব দেয় না। এই বিষয়টায় প্রশাসনের অন্তত গুরুত্ব দেওয়া উচিত।’

জে.এস/

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শীর্ষ বিজ্ঞানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250