রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ঈদের দিনে সুন্দর ত্বক পেতে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। আনন্দের এই দিনে নিজেকে দেখতে সুন্দর লাগুক এমনটাই সবাই চান। কিন্তু ত্বক সুন্দর না হলে আপনি যতই সাজুন, দেখতে ভালোলাগবে না।

ঈদের সময়ে উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে চাইলে আপনাকে আগে থেকেই নিতে হবে যত্ন। তবে সেজন্য আপনাকে পার্লারে ছুটতে হবে না কিংবা করতে হবে না একগাদা খরচও। কেবল বাড়িতে থাকা উপাদান দিয়ে যত্ন নিলেই পেতে পারেন কাঙ্ক্ষিত সুন্দর ত্বক। চলুন জেনে নেওয়া যাক-

ত্বক সতেজ করুন

প্রতিদিন রোদ, দূষণ আর ধুলো-বালির কারণে আমাদের ত্বক অনেকটাই নিষ্প্রাণ হয়ে যায়। অনেক সময় ক্লান্তির ছাপ পড়ে চেহারায়ও। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে বিশেষ যত্ন নেওয়া জরুরি। তবে রাতে খুব বেশি প্রসাধনী ত্বকে ব্যবহার করার প্রয়োজন নেই, অল্পকিছু প্রসাধনী দিয়েই নিতে পারবেন ত্বকের যত্ন। এতে ত্বক সতেজ হবে দ্রুতই।

আরো পড়ুন : ঈদুল ফিতরে ঘর সাজান মনের মতো

প্রথমে যা করবেন

সুন্দর ত্বক পেতে চাইলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে নেবেন। সারাদিনে আমাদের ত্বকে অনেক ময়লা, ধুলো-বালি জমে। সেসব পরিষ্কার করে নিন আপনার ত্বকের জন্য মানানসই ফেসওয়াশ দিয়ে। প্রথমে পরিমাণ মতো ক্লিনজার নিয়ে মুখে লাগান। এরপর ধীরে ধীরে মাসাজ করুন দুই মিনিটের মতো। এরপর মুখ ধুয়ে নিতে হবে।

টোনার লাগিয়ে নিন

মুখ ধোয়ার পর অবশ্যই আপনাকেেটোনার ব্যবহার করতে হবে। সেজন্য একটি কটন প্যাডে পরিমাণ মতো টোনার নিয়ে মুখে লাগিয়ে নিতে হবে। এতে আপনার ত্বকের টানটান ভাব বজায় থাকবে। সেইসঙ্গে বাড়বে পিএইচ-এর ভারসাম্যও। এতে ঈদের আগেই আপনি উজ্জ্বল ত্বক পাবেন।

ফেস মাসাজ

ত্বকের ভেতরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য মাসাজ করা জরুরি। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। তাই ঈদের আগে ত্বকের যত্নে ফেস মাসাজও রাখান। টোনিং করার পরে হাতে পরিমাণ মতো মাসাজ জেল নিয়ে মুখে লাগিয়ে নিন। এরপর হাতের তালু দিয়ে আলতো চাপ দিয়ে ধীরে ধীরে মাসাজ করুন দশ মিনিটের মতো। এতেই সুফল পাবেন।

এস/ আই.কে.জে


টিপস ঈদুল ফিতর সুন্দর ত্বক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250