সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছুটির তালিকা সংশোধন

রমজানে খোলা থাকবে মাদ্রাসাও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ফাইল ছবি

আসন্ন রমজানে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করা করলেও ৭ই মার্চ থেকে মাদ্রাসায় ছুটি শুরুর কথা ছিল। তবে মাদ্রাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার।

এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী—২১ই মার্চ পর্যন্ত মাদরাসায় ক্লাস-পরীক্ষা চলবে।

মঙ্গলবার (৫ই মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তারের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাসমূহের জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ই মার্চ থেকে ২১শে মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

আরও পড়ুন: রমজান মাসজুড়ে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি মাদ্রাসা

মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের কপি যুক্ত করে অফিস আদেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও। অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৭ থেকে ২১শে মার্চ পর্যন্ত সব মাদ্রাসায় শ্রেণি কার্যক্রম চালু রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরুর একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ১২ই মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে।

এসকে/ 

মাদ্রাসা রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250