বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

অবশেষ ব্যান্ডের নতুন গান ‘সত্য আবেশ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের ব্যান্ড সংগীত অঙ্গনে তরুণদের নিয়ে গঠিত ব্যান্ড ‘অবশেষ’ তাদের চতুর্থ মৌলিক গান ‘সত্য আবেশ’ প্রকাশ করেছে। ভালোবাসা ও না-পাওয়ার বেদনায় মোড়ানো গানটি গত ২৯শে জুলাই মুক্তি পেয়েছে।

গানটির গল্পভিত্তিক মিউজিক ভিডিও নির্মিত হয়েছে আবেগময় কনসেপ্টে, যার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রেয়ান মাহাদী। গানটির গীত ও সুর করেছেন তৌকির নিশার। কণ্ঠ দিয়েছেন স্বাক্ষর। গিটারে ছিলেন ফাইয়াজ ও অর্ক, বেজ গিটারে ফাইয়াজ, বাঁশিতে অঙ্কণ, এবং ড্রামে ছিলেন রৌদ্র। 

গানটি অবশেষের চলমান অ্যালবাম ‘অধরা’-এর চতুর্থ গান। এ অ্যালবামের প্রতিটি গান একটি নির্দিষ্ট আবেগ কেন্দ্র করে তৈরি ভালোবাসার মরিচিকা, হারিয়ে যাওয়া শৈশব, সমাজে নিজেকে টিকিয়ে রাখার সংগ্রাম এবং এবার 'সত্য আবেশ'-এ প্রকাশ পাচ্ছে হারানো সম্পর্কের গভীর অনুভূতি।

ব্যান্ডের ড্রামার ও প্রতিষ্ঠাতা রৌদ্র চৌধুরী বলেন, 'সত্য আবেশ' আমাদের হৃদয়ের খুব কাছের একটি গান। আমরা বিশ্বাস করি-এই অনুভবটা, এই না-পাওয়ার গভীরতাটা—প্রত্যেক শ্রোতার মনে একটা না একটা সময় বাজবেই।

জে.এস/

অবশেষ ব্যান্ডদল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250