বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

ঐক্য গড়তে রাজবন্দীদের মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাধারণ ক্ষমার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী নেতারাও রয়েছেন। মূলত, দেশটিতে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এসব রাজবন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। খবর আল জাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৩১শে জুলাই) রাতে ইন্দোনেশিয়ার পার্লামেন্টের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ এবং আইনমন্ত্রী সুপ্রাতমান আন্দি আগতাস জানান, প্রেসিডেন্ট একটি প্রেসিডেনশিয়াল ডিক্রি স্বাক্ষর করেছেন। এতে প্রথম দফায় ১ হাজার ১৭৮ জন বন্দীকে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়।

দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই প্রেসিডেন্ট সুবিয়ান্তো ঘোষণা দেন, তিনি সারাদেশে প্রায় ৪৪ হাজার বন্দীকে ক্ষমা করে দিতে চান। এই বন্দীদের অনেকে রাজনৈতিক কারণে বন্দী। প্রেসিডেন্ট বলেন, ‘দেশের মধ্যে ঐক্য তৈরি করতেই এ সিদ্ধান্ত’ নিয়েছেন তিনি।

আইনমন্ত্রী আগতাস জানান, রাজনৈতিক বন্দী, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বন্দী, প্রবীণ, কিশোর এবং যারা ধর্ম বা রাষ্ট্রপতির অবমাননায় সাজা পেয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জে.এস/

ইন্দোনেশিয়া প্রাবো সুবিয়ান্তো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250