রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

দেশকে এগিয়ে নিতে কাজ করবেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে রাজি করাতে অনন্ত জলিলের সঙ্গে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বসেছিলেন চিত্রনায়িকা নিপুণ। বিষয়টি গত ৪ঠা মার্চ এক সংবাদ সম্মেলনে নিজেই স্বীকার করেছেন অনন্ত জলিল।

তবে শিল্পী সমিতির সভাপতি নন, বরং বিজিএমইএ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়ক অনন্ত জলিল। সাথে সাথে দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যেতে প্রত্যয় ব্যক্ত করেন। 

গত কয়েকদিন ধরেই শিল্পী সমিতির সভাপতি হিসেবে অনন্ত জলিল নির্বাচন করছেন এবং নিপুণকে সেক্রেটারি করে তিনি প্যানেল গড়ছেন, এমন খবর শোনা যাচ্ছে। 

অনন্ত জলিল বলেছেন, আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান সামছুল আলম, প্রযোজক ইকবালসহ নিপুণ হোটেল ওয়েস্টিনে বসেছিলেন। সেখানে আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের প্যানেলে অনন্তকে সভাপতি হিসেবে নির্বাচনের আহ্বান জানানো হয়। কিন্তু চিত্রনায়ক অনন্ত জলিল নিপুণকে না বলে দিয়েছেন।

আরো পড়ুন: বেডরুমে সাপ পুষছেন সৃজিত!

অনন্ত জলিল বলেন, ‘নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে থাকব। কিন্তু নির্বাচন করার মতো সময় আমার নেই।’

এদিকে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনন্ত জলিলকে সম্মানিত করা হয় বলে জানান এই চিত্রনায়ক। অনন্ত জলিল বলেন, ‘এটা অবশ্যই অনেক সম্মানের ব্যাপার। একই সাথে দায়িত্বেরও বটে। দেশীয় অর্থনীতি কতটুকু সমৃদ্ধ করতে পারি, কীভাবে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কাজটিই করব।’

এসি/ আই.কে.জে/


দেশ অনন্ত জলিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250