বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

আমরা সারা রাত নাচ-গান করেছি: রাশমিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার সিনেমার মতোই বিয়ের প্রতিটি মুহূর্ত। বিয়ের আগে প্রাক-বিবাহ অনুষ্ঠানের মধ্যে সংগীত ও মেহেন্দির রাতও ছিল একেবারেই রোমাঞ্চে ভরপুর। মঙ্গলবার (৩রা মার্চ) সকালে নিজেদের সামাজিক মাধ্যম হ্যান্ডেলে সেই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করে নেন এ তারকা নবদম্পতি।

সামাজিক মাধ্যমে সেই রাতের বিশেষ মুহূর্তের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে রাশমিকা মান্দানা লিখেছেন—এটি এমন একটি দিন ছিল, যেদিন আমি আর বিজয় আলাদা ছিলাম না। আমরা এক হয়ে গিয়েছিলাম। আমাদের পরিবারের সবাইকে খুশি করতে চেয়েছিলাম। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় রাতের মধ্যে এটি একটি। আমরা সারা রাত নাচ-গান করেছি। সেই রাতের জাদু আমি কখনো ভুলব না।

সংগীত ও মেহেন্দির অনুষ্ঠানে তারা দুজনে রাজকীয় লুকে ধরা দেন। বিজয় নেভি ব্লু ও অ্যাকোয়া ব্লু রঙের পোশাকে সেজেছিলেন। গলায় ছিল পান্না সবুজ লকেট। অন্যদিকে রাশমিকা পরেছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা। নাচে-গানে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। দুই তারকা যুগল একসঙ্গে পারফরমও করেন। এমনকি ভিন্টেজ গাড়িতে চড়ে ভেন্যুতে গ্র্যান্ড এন্ট্রিও করেন তারা।

বিয়ের আনুষ্ঠানিকতার পর বর্তমানে বিবাহোত্তর নিয়ম পালন ও পারিবারিক কাজকর্মে ব্যস্ত এ জুটি। তেলেঙ্গানার গ্রামের খাম্মানপেটের পৈতৃক ভিটায় যান তারা। বাড়িতে গিয়ে সত্যনারায়ণ পূজা প্রদান করেন এ তারকা দম্পতি। তবে এখানেই শেষ নয়, গ্রামে দাঁড়িয়েই এমন কিছু ঘোষণা করলেন, যা শুনে জয়জয়কার পড়ে যায় নবদম্পতির। সেই সঙ্গে গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন।

বুধবার (৪ঠা মার্চ) হায়দরাবাদে বসছে তাদের গ্র্যান্ড রিসেপশন। তারকাখচিত সেই অনুষ্ঠানের ঝলক দেখার জন্য অপেক্ষায় এখন ভক্ত-অনুরাগীরা। এই রাতের আবেগমাখা মুহূর্তগুলো শেয়ার করে নিয়ে রাশমিকা ও বিজয় যেন ভক্তদেরও সেই বিশেষ আনন্দ অনুভব করাতে চেয়েছেন।

উল্লেখ্য, রাশমিকা মান্দানার সঙ্গে বিয়ের পর বিজয় তার দাতব্য ট্রাস্টের মাধ্যমে তেলেঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪ সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্প ঘোষণা করেন। এ উদ্যোগের লক্ষ্য হলো— শিক্ষার্থীদের শিক্ষাকে সমর্থন করা এবং আর্থিক বোঝা ছাড়াই একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা।

বিজয় ঘোষণা করার পরপরই রাশমিকা এ উদ্যোগের প্রশংসা করেন। বিজয়ের এ ঘোষণায় গর্বিত হন অভিনেতার মা। এ ঘোষণার পরেই হাততালিতে ফেটে পড়ে চারদিক। শুধু আর্থিক সহায়তা নয়, বিজয় তার গ্রামের মানুষকে প্রতিশ্রুতি দেন যে তিনি এখন থেকে নিয়মিত তার গ্রামে যাবেন।

জে.এস/

রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250