বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

বিহারের ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ করে সরকার বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশনমুখী যাত্রা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস জানিয়েছে, এবার তিনি বিহারের ভোটার তালিকায় ‘মৃত বলে নাম বাদ পড়া’ সাতজন ভোটারের সঙ্গে নিজের বাসভবনে চা পান করেছেন, আলোচনা করছেন। খবর ডয়চে ভেলের।

কংগ্রেসের পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। রাহুল নিজেও তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, চারজন নারী ও তিনজন পুরুষ ভোটারের সঙ্গে কথা বলছেন রাহুল। তাদের হাতে চা তুলে দিচ্ছেন। সবাই মিলে চা পান করছেন। তার আগে সবার সঙ্গে কথাও বলেছেন কংগ্রেস নেতা।

রাহুল গান্ধী ‘মৃত বলে ভোটার তালিকা থেকে নাম দেওয়া’ ব্যক্তিদের অভ্যর্থনা জানিয়ে নিজের অফিসকক্ষে নিয়ে যান। লম্বা টেবিলের চারপাশে বসেন তারা। রাহুল প্রশ্ন করেন, ‘শুনলাম আপনারা আর বেঁচেই নেই।’

এ সময় একজন জানালেন, ‘আমাদের মৃত ঘোষণা করা হয়েছে।’ রাহুলের প্রশ্ন, ‘কীভাবে জানতে পারলেন?’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘ভোটার তালিকা পরীক্ষা করে দেখলাম।’ ভিডিওতে রামইকবাল রায়ের একটি ভোটার কার্ড দেখানো হয়েছে। সেখানে ১৯৫৯ সালে জন্মানো রামইকবালের বাবার নাম আছে লক্ষ্মী রায়।

এরপর রাহুল বলেন, ‘আপনারা ভোটার তালিকা পরীক্ষা করে দেখলেন, আপনাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। আপনাদের মেরে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন আপনাদের মেরে ফেলল? আপনাদের কী মনে হয়, এ রকম কত মানুষ আছেন?’ একজন জবাব দেন, একটা পঞ্চায়েত এলাকায় অন্তত ৫০ জনের এই হাল হয়েছে।

রাহুলের প্রশ্নের জবাবে তারা বলেন, তারা সবাই একই বুথের ভোটার নন। তারা তিন-চারটি আলাদা আলাদা বুথের ভোটার ছিলেন। সেখানে আরও এ রকম মানুষ আছেন, যাদের নাম এভাবে বাদ পড়েছে।

একজন রাহুলকে বলেন, তার বাড়িতে কমিশনের কর্মীরা এসেছিলেন। তার কাছ থেকে নথি চেয়েছিলেন। তিনি আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের ফটোকপি ও ছবি দিয়ে এসেছিলেন। কর্মকর্তারা বলেছিলেন, ঠিক আছে। তারপর দেখেন যে তাকে মৃত ঘোষণা করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।

ওই ব্যক্তি বলেন, তারা বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের আসন রাঘোপুরের ভোটদাতা। তাদের মনে হচ্ছে, তেজস্বী যাদবকে হারানোর জন্যই এই কাজ করা হচ্ছে।

একজন বলেন, মহাজোট মিলে বিহারকে বাঁচাক। রাহুল জবাবে বলেন, ‘আরজেডি ও আমাদের দল মিলে এটা বন্ধ করার চেষ্টা করছি।’ তারপর তিনি বলেন, ‘বন্ধ করে দেব, বন্ধ করে দেব। ভোট চুরি হতে দেব না।’

এরপর রাহুল এই ভিডিও ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘জীবনে কখনো মৃত ব্যক্তিদের সঙ্গে চা পানের সুযোগ হয়নি। এই অনুভবের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি।’

গত ৭ই আগাস্ট রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনেছেন। নির্বাচন কমিশন রাহুলের কাছে এ বিষয়ে নথি চেয়েছে। অভিযোগ প্রমাণ করতে না পারলে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে বলেছে।

জে.এস/

ভারত রাহুল গান্ধী কংগ্রেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250