মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

দেবরের সঙ্গে রোমান্সে আপত্তি, শ্রীদেবীর ‘না’-তেই ভাগ্য খোলে মাধুরীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

যদিও এখন প্রায় সময়ই বিভিন্ন অভিনেত্রীর নামের আগে ‘লেডি সুপারস্টার’ শব্দটা শোনা যায়, তবে আক্ষরিক অর্থে ভারতীয় সিনেমার প্রথম লেডি সুপারস্টার ছিলেন শ্রীদেবী। তিনি পৃথিবীতে না থাকলেও তার অনবদ্য চরিত্রগুলোর সঙ্গে আজও তিনি ভক্তদের হৃদয়ে বেঁচে রয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

শ্রীদেবী তার ক্যারিয়ারে বহু ব্লকবাস্টার এবং কাল্ট সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু তিনি এমন অনেক ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যা মুক্তির পরে ব্লকবাস্টার হয়েছিল। একটি ছবির চিত্রনাট্য পছন্দ হলেও শুধু অনিল কাপুরের জন্য সেই ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন শ্রীদেবী। সেই ছবিটি ছিল ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘বেটা’।

ছবিটিতে নায়ক চরিত্রে চূড়ান্ত করা হয়েছিল শ্রীদেবীর দেবর অনিল কাপুরকে। পরিচালক ইন্দ্র কুমার চেয়েছিলেন এই ছবিতে মিস্টার ইন্ডিয়া জুটিকে পুনরায় পর্দায় আনতে।

শ্রীদেবীকে পরিচালক ‘বেটা’ ছবিতে প্রধান অভিনেত্রীর ভূমিকায় প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি তা করতে অস্বীকার করেছিলেন।

ইন্দ্র কুমার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এর আগে বনি কাপুর এই ছবিটি নির্মাণ করছিলেন, কিন্তু শ্রীদেবী এতে কাজ করতে অস্বীকৃতি জানালে ছবিটির স্বত্ব নেন চলচ্চিত্র নির্মাতা ইন্দ্র কুমার।

শ্রীদেবীর এই ছবি প্রত্যাখ্যান করার অন্যতম কারণ ছিলেন অনিল কাপুর। ছবির পর্দায় দেবরের সঙ্গে রোমান্স করতে চাননি শ্রীদেবী। এর পরে, চরিত্রটির প্রস্তাব যায় মাধুরী দীক্ষিতের কাছে এবং তিনি এটি করতে রাজি হন।

তবে শ্রীদেবী এর আগে অনিলের সঙ্গে মিস্টার ইন্ডিয়া, জুদাই, রূপ কি রানি চোর কা রাজা'-র মতো ছবিতে কাজ করেছেন। তামিল হিট ছবি ‘এঙ্গা চিন্না রাসা’র হিন্দি রিমেক ছিল ‘বেটা’। মুখ্য ছবিতে কে ভাগ্যরাজ, রাধা এবং সিআর সরস্বতী অভিনয় করেছিলেন। হিন্দিতেও ‘বেটা’ ছিল সুপারহিট।

শুধু তাই নয়, সে বছর সেরা অভিনেতা (অনিল কাপুর), সেরা অভিনেত্রী (মাধুরী দীক্ষিত), সেরা পার্শ্ব অভিনেত্রী (অরুণা ইরানি), সেরা প্লেব্যাক গায়িকা (অনুরাধা পাড়ওয়াল) এবং সেরা কোরিওগ্রাফি (সরোজ খান)-সহ ছবিটি ৫টি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিল।

জে.এস/

শ্রীদেবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250