রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

ভাইকে এক বছর ঘরবন্দী করে রেখেছিলেন আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ও আমির খানের ভাই ফয়সাল খান দাবি করেছেন যে, কয়েক বছর আগে আমির খান মুম্বাইয়ে তার বাড়িতে এক বছরের বেশি সময় ধরে তাকে বন্দী করে রেখেছিলেন। পিঙ্কভিল্লাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল জানান, তার পরিবার বলেছিল তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। এ জন্য কিছুদিন প্রকাশ্যে না যাওয়াই ভালো!

সেই এক বছর তার সঙ্গে কী কী ঘটেছিল, তা ভাগ করে নেন ফয়সাল খান। তিনি দাবি করেন, ভাই আমির খান তাকে এক বছর ধরে বন্দী করে রেখেছিলেন। সেই সময় তার মনে হয়েছিল, একটা ফাঁদে আটকে আছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

‘পরিবার বলছিল, আমার সিজোফ্রেনিয়া হয়েছে। আমি একজন পাগল। আমি সমাজের জন্য ক্ষতিকারক। এসব কথা বলা হচ্ছিল। আমি ভাবছিলাম, এই চক্রব্যূহ থেকে কীভাবে বের হব। কারণ, পরিবার আমার বিরুদ্ধে ছিল। আমাকে পাগল ভেবেছিল,’ বলেন ফয়সাল।

ফয়সাল আরও জানান, তার ফোন নিয়ে নেওয়া হয়েছিল, বাইরে যাওয়ার অনুমতি ছিল না। তিনি আশা করতেন, কেউ না কেউ তাকে বাঁচাতে আসবেন। ‘আমির আমাকে এক বছর ধরে ঘরে বন্দী করে রেখেছিল। মুঠোফোন নিয়ে নেওয়া হয়েছিল, আমি বাইরে যেতে পারতাম না। আমার রুমের বাইরে বডিগার্ড ছিল। ওষুধ দেওয়া হচ্ছিল,’ বলেন তিনি। পরে যখন তিনি জোরাজুরি করেন, তখন আমির তাকে অন্য একটি বাড়িতে যেতে দেন।

আমির ও ফয়সালের সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যায়। একসময় ফয়সাল তার পরিবারের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন। আমির ও ফয়সাল একসঙ্গে ‘মেলা’ ছবিতে অভিনয় করেছিলেন। ছবিতে টুইঙ্কল খান্নাও অভিনয় করেন। ধর্মেশ দর্শন পরিচালিত ছবিটি ২০০০ সালে মুক্তি পেয়েছিল।

ফয়সাল ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেন। সবশেষ তাকে দেখা যায় কন্নড় সিনেমা ‘অপ্পান্ডা’য়।

জে.এস/

আমির খান বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250