রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল

দেশকে চ্যাম্পিয়ন করিয়ে কাঁদলেন গোলরক্ষক ইয়ারজান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। 

রোববার (১০ই মার্চ) নেপালের কাঠমান্ডুতে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন গোলরক্ষক ইয়ারজান বেগম। তিনি ভারতের তিনটি শট ঠেকিয়েছেন।

ভারতের দিভানি লিনদার শটে গোল হলে ফাইনাল গড়াতো সাডেনডেথে। নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে তখন পিনপতন নিরবতা। দিভানিকে লক্ষ্যভেদ করতে দেননি বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম।

দিবানির শট ঠেকিয়েই হাত উঁচিয়ে দৌড় দিলেন ইয়ারজান। তখন পুরো বাংলাদেশ দলের লক্ষ্য গোলরক্ষককে ছোঁয়া। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনের মধ্যমনি হয়ে গেলেন তিনি।

টাইব্রেকারের তিনটি শট ঠেকিয়েছেন ইয়ারজান। বাংলাদেশের সেরা খেলোয়াড় সুরভী আকন্দ প্রীতির নেওয়া প্রথম শট ভারতের গোলরক্ষক আটকে দেওয়ার পর শঙ্কা জেগেছিল লাল-সবুজ শিবিরে।


শুরুর সেই ধাক্কা কাটিয়ে দেন গোলরক্ষক ইয়ারজান ভারতের দ্বিতীয় শট ঠেকিয়ে। স্কোর ১-১ হওয়ার পর আবার জেগে ওঠে বাংলাদেশ। বনি দিলিয়ারির পর দিভানির শট ঠেকিয়ে ফাইনালের নায়িকা হয়ে যান ইয়ারজান।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

কেবল ফাইনালেই দক্ষতা দেখাননি বাংলাদেশের গোলরক্ষক। টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলেছেন। পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। পুরস্কার হাতে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেঁদেই ফেললেন এই কিশোরী। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক এবং ফাইনালের সেরা পারফরমার। কেমন লাগছে আপনার?

জবাবে গোলরক্ষক ইয়ারজান বলেন, আমার অনেক ভালো লাগছে। প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেললাম। সেরা গোলরক্ষক হওয়ার অনুভূতি অনেক। আমার কোচকে ধন্যবাদ জানাই আমাকে এ পর্যন্ত আনার জন্য। অনেক খুশি আজকে আমি। প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে সেরা হলাম।

সেরা গোলরক্ষক হওয়ার পুরস্কারকে তিনি উৎসর্গ করেছেন তার বাবা ও গোলকিপার কোচ আরিফুর রহমান পান্নুকে। এই উৎসর্গ করার কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। আর প্রতিক্রিয়াই দিতে পারেননি।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ভুটান। সর্বাধিক গোলদাতার (৬টি) পুরস্কার পেয়েছেন ভারতের আনুস্কা কুমারী।

এসকে/ 

সাফ অনূর্ধ্ব-১৬ গোলরক্ষক ইয়ারজান বেগম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250