শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৫ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েল-মার্কিন যৌথ হামলার পর শুরু হওয়া জ্বালানি-সংকট মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে তিন লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেনাকাটার বিষয়টি চূড়ান্ত করা হয়।

ইরান যুদ্ধের কারণে প্রায় দুই লাখ টন অপরিশোধিত জ্বালানির দুটি জাহাজ আসতে বিলম্ব হচ্ছে বলে গণমাধ্যমে খবর আসে। এরপরই সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পরিশোধিত জ্বালানি কেনার এমন উদ্যোগ এল।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবনার মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টের কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল কেনার নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপ নামের আরেকটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ২ লাখ টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

জে.এস/

ডিজেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250