সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার মাদরাসাও বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজের পর এবার দেশের সব মাদরাসাও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২০শে এপ্রিল) মাদরাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা গয়, তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি ও বেসরকারি মাদরাসা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। ২৬ ও ২৭শে এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৮শে এপ্রিল মাদরাসা যথারীতি খুলবে। তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে।

এর আগে, একই কারণে আগামী ২৭শে এপ্রিল পর্যন্ত দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজ ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ওআ/

মাদ্রাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250