বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাপাকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায় সরকার: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৯ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টিকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার। একটি পাতানো ও একতরফা নীলনকশার নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে জনগণ মনে করছে।’

শনিবার (১৫ই নভেম্বর) বিবৃতিতে তিনি বলেন, ‘নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন হবে বলে মনে করি না।’

জি এম কাদের উল্লেখ করেন, ‘নির্বাচনী কাজের অংশ হিসেবে গত ১৪ই নভেম্বর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে যান। সেখানে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল। কিন্তু সেখানে এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাদের বাধা দেওয়ার আশঙ্কার কথা বলে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে বরং নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়।’

একইভাবে গত ৭ই নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ঢাকা জেলার এক কর্মী সমাবেশ এবং ১২ই নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধিসভায় প্রথমে এনসিপি ও গণ অধিকার পরিষদ বাধা দেয়। পরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সমাবেশ বন্ধ করে দেয়।

এর আগে গত ১১ই অক্টোবর জাতীয় পার্টির নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মী সমাবেশ পুলিশ বিনা উসকানিতে পণ্ড করে দেয়।

জাতীয় পার্টির কার্যক্রম স্থবির করতে সরকারের মদদে সারাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও বানোয়াট মামলা করা হচ্ছে। একাধিক মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যানসহ অনেক নেতাদের বিরুদ্ধে।

দোষী সাব্যস্ত না হওয়া সত্ত্বেও মিথ্যা মামলায় এখনো এক বছরের বেশি সময় ধরে কারাভোগ করছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও ঢাকা মহানগর উত্তরের নেতা এ এন এম সেলিম।

তারা একটি মামলায় জামিন পেলেও আবার নতুন করে আরেকটি মামলা দেওয়া হচ্ছে বা মামলায় অজ্ঞাতপরিচয় তালিকায় শ্যেন অ্যারেস্ট দেখিয়ে তাদের কারাগারে আটকে রাখা হচ্ছে। সরকারের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান জাপা চেয়ারম্যান জি এম কাদের।

জি এম কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250