মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

মিঠুনদাকে কিডনিও দিতে পারি: দেব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেব তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য। মিঠুন বিজেপির নেতৃত্বস্থানীয়। এতে অনেকে ভাবতে পারেন দুজনের মাঝে ঠোকাঠুকি রয়েছে বেশ। সবাইকে অবাক করে দিয়ে দেব জানালেন, মিঠুন তার বাবার মতো। তাকে কিডনিও দিতে পারেন। 

পর্দায় একাধিকবার একসঙ্গে দেখা গেলেও বাস্তবে রাজনৈতিক মতাদর্শের দিক থেকে দুই জন দুই মেরুর দেব-মিঠুন। 

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুনকে ‘গাদ্দার’ বলে আক্রমণ করেন ভোটপ্রচারের ময়দানে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “এই মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার এমপি করেছিলাম। কিন্তু তখন তো জানতাম না ও এত বড় গদ্দার। 

আরো পড়ুন: ‘১২ বছর অপেক্ষায় আছি সে যদি কখনো ক্ষমা চাইতে আসে’

এ প্রসঙ্গে দেবকে জিজ্ঞেস করা হলে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এই শব্দগুলো আমার খুব একটা ভালো লাগে না। দিদির এই ফুটেজটা দেখালে, মোদিজীর ফুটেজও দেখাও। যেখানে উনি দিদি ও দিদি বলছেন। যে ইভটিজিংটা হচ্ছে। প্রধানমন্ত্রীর মতো একজন মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ কথা বলছেন। হাজার হাজার মানুষ মঞ্চ থেকে সেকথাটা শুনছে। সেটা দাদা হোক বা দিদি। নির্বাচন এলেই তো আমরা হিন্দু-মুসলিম হয়ে যাই। আমি এই শব্দগুলোর বিরুদ্ধে। মিঠুনদা আমার বাবার মতো। ওর শরীর খারাপ হলে আর যদি কিডনি লাগে, তাহলে আমি মিঠুনদাকে কিডনি দিতে পারি।”

মিঠুন-দেবকে সবশেষ একসঙ্গে দেখা গেছে প্রজাপতি সিনেমায়। গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল ছবিটি। এতে দেব-মিঠুন ছাড়াও অভিনয় করেছেন মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা।

এসি/

দেব মিঠুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250