রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ

পাত্রীদের লম্বা লাইন দেখে পেছনের দরজা দিয়ে পালান অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নায়ক হৃতিক রোশন। ২০০০ সালে তার প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তি পাওয়ার পর জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। সেই সময় তাকে বিয়ের জন্য ৩০ হাজার প্রস্তাব এসেছিল।

সম্প্রতি কপিল শর্মার টক শো-এ এসেছিলেন নায়ক। সেখানেই অতীত ফিরে দেখেছেন। জানিয়েছেন, প্রথম ছবি মুক্তির পরে কী ভাবে সাফল্য ঘিরে ধরেছিল তাকে।

লম্বা, পেটানো চেহারা, সুপুরুষ। রোম্যান্টিক দৃশ্যে সাবলীল। ভাল নাচতে পারেন। অ্যাকশনেও দুরন্ত। সেই সময়ের তরুণ প্রজন্মের চোখে হৃতিক ‘গ্রিক গড’। প্রায় প্রত্যেক তরুণীর স্বপ্নে তার নিত্য আনাগোনা। তাকে জীবনসঙ্গী পাওয়ার বাসনা লাখো অনুরাগিণীর।

হৃতিক তখন সকালে ঘুম ভেঙে উঠে জানালার পর্দা সরালেই দেখতে পেতেন বাড়ির দরজায় লম্বা লাইন। পাত্রী, পাত্রীর মায়েরা তার সঙ্গে দেখা করতে চান।

এ দিকে হৃতিকের মন জুড়ে বাল্যবন্ধু সুজান খান। অভিনেতা সঞ্জয় খানের কন্যা তার মানসপ্রিয়া। সামনে ভক্তদের ভিড়। পিছনের দরজা দিয়ে নায়ক লুকিয়ে বাড়ি থেকে বের হতেন। প্রতিদিন একবার হলেও দেখা করতে যেতেন প্রেমিকার সঙ্গে। বেশি কিছু দিন অপেক্ষা করাননি সুজানকে। ওই বছরেই তারা সাতপাক সেরেছিলেন। লাখো তরুণীর মন ভেঙেছিলেন হৃতিক।

জে.এস/

হৃতিক রোশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250