রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

যে চরিত্রে অভিনয় করে কেটি...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউডের অভিনেত্রী কেটি স্যাকহফ। ‘স্টার ওয়ার্স’-এর জনপ্রিয় স্পিনঅফ সিরিজ ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এ অভিনয় করে আলোড়ন তোলা এ তারকা সম্প্রতি সিরিজটিতে অভিনয় করা নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, সিরিজে ‘বো-ক্যাটান ক্রাইজ’ চরিত্রে অভিনয় করতে গিয়ে তাকে মানসিকভাবে কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছিল।

হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, স্যাকহফ জানান, ছোট পর্দায় চরিত্রটিকে ফুটিয়ে তোলা তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। এর আগে শুধু ‘দ্য ক্লোন ওয়ার্স’ এবং ‘রেবেলস’-এর মতো অ্যানিমেটেড সিরিজে কণ্ঠশিল্পী হিসেবে তার কাজের অভিজ্ঞতা ছিল। কিন্তু বাস্তব চরিত্রে অভিনয় করতে গিয়ে ‘খুবই ভয়াবহ’ অভিজ্ঞতার মুখে পড়তে হয় তাকে।

অভিনেত্রী জানান, এমনকি এই চরিত্রে কাজ করতে গিয়ে চাপ ও মানসিক অস্থিরতায় পড়ে যান তিনি। ফলে একসময় তার ম্যানেজারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরে সেই ম্যানেজারকে বরখাস্ত করে নতুন ম্যানেজার ও অভিনয় কোচ নিয়োগ দেন স্যাকহফ। তারা পরবর্তী সময়ে তাকে আবেগ সামলে নিজেকে প্রস্তুত করতে সহায়তা করেন।

স্যাকহফ আরও জানান, চরিত্রের সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারায় তিনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তার ভাষ্য, ‘ম্যান্ডালোরিয়ানের পর আমি আমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আমি বুঝতে পারছিলাম না কীভাবে অভিনয়ে আমার চরিত্রগুলোকে ফুটিয়ে তুলব।’ এজন্য প্রায় তিন বছর অভিনয় থেকে দূরে ছিলেন বলেও দাবি করেন এ অভিনেত্রী। তখন ধারাবাহিক ব্যর্থতার কারণে তার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

‘সেই সময় এটি আমাকে একেবারে ভেঙে দিয়েছিল। আমি কেঁদে কেঁদে বলতাম- আমি ঠিক নেই, আমি ভেঙে পড়েছি। আমি হারিয়ে যাচ্ছি, আমার কোনো আত্মবিশ্বাস নেই,’ যোগ করেন দ্য ম্যান্ডালোরিয়ান অভিনেত্রী।

হলিউড অভিনেত্রী কেটি স্যাকহফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250