রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি

কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত পেট্রোল-অকটেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি- সংগৃহীত

দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম।

মঙ্গলবার (৩১শে ডিসেম্বর)  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ দাম আগামী ১লা জানুয়ারি থেকে কার্যকর হবে।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ডিজেলের দাম প্রতি লিটার ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা ও কেরোসিন ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। অকটেন ১২৫ টাকা ও পেট্রোল বিক্রি হবে ১২১ টাকায়।

আই.কে.জে/ 

ডিজেল-কেরোসিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250