সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০২ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পরিশোধের উদ্যোগ নিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

এ উদ্যোগ বাস্তবায়ন হলে ৮ হাজার ২২৯টি বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার ১ লাখ ৭৯ হাজার ২১৭ জন শিক্ষক-কর্মচারীর প্রতি মাসের ১ তারিখ বেতন-ভাতা ইএফটিতে পাবেন।

মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (অর্থ) আবুল বাসার গণমাধ্যমকে জানান, গত দু-মাস ১ তারিখেই সারা দেশের মাদরাসা শিক্ষকদের বেতন দেয়া হয়েছে। যেটা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর ও কারিগরি শিক্ষা অধিদফতর করতে পারেনি।

তিনি বলেন, মাদরাসার শিক্ষক-কর্মচারীরা যাতে খুব সহজেই মাসের ১ তারিখ বেতন-ভাতা পান, সে জন্য এই সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার (৭ই অক্টোবর) এক কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করবেন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান।

ওআ/

মাদরাসা শিক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250